Luke 4:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তাঁকে জেরুশালেমে নিয়ে গেল ও বায়তুল-মোকাদ্দসের চুড়ার উপরে দাঁড় করালো এবং তাঁকে বললো, তুমি যদি আল্লাহ্‌র পুত্র হও, তবে এই স্থান থেকে লাফ দিয়ে নিচে পড়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিয়াবল তাঁকে জেরুশালেমে নিয়ে গিয়ে মন্দিরের শীর্ষদেশে তাঁকে দাঁড় করালো। সে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে তাঁহাকে যিরূশালেমে লইয়া গেল, ও ধর্ম্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল, এবং তাঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এ স্থান হইতে নীচে পড়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর দিযাবল তাঁকে জেরুশালেমে নিয়ে গিয়ে মন্দিরের চূড়ার ওপরে দাঁড় করিয়ে বলল, ‘তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে লাফ দিয়ে নীচে পড়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সে তাঁকে জেরুশালেমে নিয়ে গেল ও ঈশ্বরের মন্দিরের চূড়ার উপরে দাঁড় করাল এবং তাঁকে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে নীচে লাফিয়ে পড়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে তাঁহাকে যিরূশালেমে লইয়া গেল, ও ধর্মধামের চুড়ার উপরে দাঁড় করাইল, এবং তাঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এই স্থান হইতে নিচে পড়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শয়তান যীশুকে যিরূশালেমে নিয়ে গেল আর উপাসনা-ঘরের চূড়ার উপরে তাঁকে দাঁড় করিয়ে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে লাফ দিয়ে নীচে পড়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইবলিস ঈসাকে জেরুজালেমে নিয়ে গেল আর বায়তুল-মোকাদ্দসের চূড়ার উপরে তাঁকে দাঁড় করিয়ে বলল, “তুমি যদি ইব্‌নুল্লাহ্‌ হও তবে এখান থেকে লাফ দিয়ে নীচে পড়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন তাঁকে নিয়ে গেল জেরুশালেমে এবং মন্দিরের সবচেয়ে উঁচু চূড়ার উপর তাঁকে নিয়ে গিয়ে বলল, তুমি যদি সত্যিই ঈশ্বরতনয় হও, তাহলে এখান থেকে নীচে ঝাঁপ দাও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দিয়াবল তাঁকে জেরুশালেমে নিয়ে গিয়ে মন্দিরের চূড়ার ওপরে দাঁড় করিয়ে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে লাফ দিয়ে নীচে পড়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে তাঁকে যিরুশালেমে নিয়ে গেল ও ঈশ্বরের গৃহের চূড়ার উপরে দাঁড় করাল এবং তাঁকে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে নীচে লাফিয়ে পড়;