Luke 5:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিবদিয়ের পুত্র ইয়াকুব ও ইউহোন্না, যাঁরা শিমোনের অংশীদার ছিলেন, তাঁরাও চমৎ-কৃত হয়েছিলেন। তখন ঈসা শিমোনকে বললেন, ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমোনের সঙ্গী সিবদিয়ের দুই পুত্র যাকোব ও যোহনও একইভাবে আশ্চর্য হয়েছিলেন। যীশু তখন শিমোনকে বললেন, “ভয় কোরো না, এখন থেকে তুমি মানুষ ধরবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন, যাঁহারা শিমোনের অংশীদার ছিলেন, তাঁহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যীশু শিমোনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সিবদিয়ের ছেলে যাকোব ও য়োহন যাঁরা তাঁর ভাগীদার ছিলেন তাঁরাও অবাক হয়ে গিয়েছিলেন৷ তখন যীশু শিমোনকে বললেন, ‘ভয় পেও না, এখন থেকে তুমি মাছ নয় বরং মানুষ ধরবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন, যাঁরা শিমোনের অংশীদার ছিলেন, তাঁরাও তেমনই আশ্চর্য হয়েছিলেন । তখন যীশু শিমোনকে বললেন, “ভয় করও না, এখন থেকে তুমি মানুষ ধরবে ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলে চমৎকৃত হইয়াছিলেন; আর সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন, যাঁহারা শিমোনের অংশীদার ছিলেন, তাঁহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যীশু শিমোনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিমোনের ব্যবসার ভাগীদার যাকোব ও যোহন নামে সিবদিয়ের দুই ছেলেও আশ্চর্য হলেন। তখন যীশু শিমোনকে বললেন, “ভয় কোরো না; এখন থেকে তুমি ঈশ্বরের জন্য মানুষ ধরবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিমোনের ব্যবসার ভাগীদার ইয়াকুব ও ইউহোন্না নামে সিবদিয়ের দুই ছেলেও আশ্চর্য হলেন। তখন ঈসা শিমোনকে বললেন, “ভয় কোরো না; এখন থেকে তুমি আল্লাহ্র জন্য মানুষ ধরবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমোনের সঙ্গী সিবদিয়ের দুই পুত্র যাকোব আর যেআহনও তেমনি অবাক হয়ে গেলেন। যীশু তখন শিমোনকে বললেন, ভয় পেয়ো না, এবার থেকে তুমি মনুষ্যধারী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিবদিয়ের ছেলে যাকোব ও যোহন যাঁরা তাঁর ভাগীদার ছিলেন তাঁরাও অবাক হয়ে গিয়েছিলেন৷ তখন যীশু শিমোনকে বললেন, “ভয় পেও না, এখন থেকে তুমি মাছ নয় বরং মানুষ ধরবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন, যাঁরা শিমোনের অংশীদার ছিলেন, তাঁরাও তেমনই আশ্চর্য্য হয়েছিলেন। তখন যীশু শিমোনকে বললেন, “ভয় কর না, এখন থেকে তুমি মানুষ ধরবে।”