Luke 5:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা নৌকা কূলে এনে সব কিছু ফেলে রেখে তাঁর পিছনে চললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাঁরা তাঁদের নৌকা দুটি তীরে টেনে নিয়ে এসে, সবকিছু পরিত্যাগ করে তাঁকে অনুসরণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা নৌকা কূলে আনিয়া সকলই পরিত্যাগ করিয়া তাঁহার পশ্চাদগামী হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তাঁরা নৌকাগুলো তীরে এনে সব কিছু ফেলে রেখে যীশুর সঙ্গে চললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাঁরা নৌকা পাড়ে এনে সমস্ত ত্যাগ করে তাঁর অনুগামী হলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা নৌকা কূলে আনিয়া সকলই পরিত্যাগ করিয়া তাঁহার পশ্চাদ্‌গামী হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁরা নৌকাগুলো পারে আনলেন এবং সব কিছু ফেলে রেখে যীশুর সংগে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁরা নৌকাগুলো পারে আনলেন এবং সব কিছু ফেলে রেখে ঈসার সংগে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নৌকা দুটি তীরে এনে সব কিছু ফেলে রেখে তাঁরা যীশুর সঙ্গ নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তাঁরা নৌকাগুলো তীরে এনে সব কিছু ফেলে রেখে যীশুর সঙ্গে চললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা নৌকা ডাঙায় এনে সমস্ত ত্যাগ করে তাঁর অনুগামী হলেন।