Luke 5:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একবার তিনি কোন নগরে গেলেন; সেই স্থানে এক জন সর্বাঙ্গকুষ্ঠ রোগী ছিল; সে ঈসাকে দেখে উবুড় হয়ে পড়ে ফরিয়াদ সহকারে বললো, প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমাকে পাক-পবিত্র করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তখন কোনো এক নগরে ছিলেন। সেই সময়, এক ব্যক্তি তাঁর কাছে এল, যার সর্বাঙ্গ কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। যীশুকে দেখে সে মাটিতে উপুড় হয়ে পড়ে মিনতি করল, “প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচিশুদ্ধ করতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা তিনি কোন নগরে আছেন, এমন সময়ে দেখ, এক জন সর্ব্বাঙ্গকুষ্ঠ; সে যীশুকে দেখিয়া উবুড় হইয়া পড়িয়া বিনতিপূর্ব্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমাকে শুচি করিতে পারেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একবার যীশু কোন এক নগরে ছিলেন, সেখানে একজন লোক যার সর্বাঙ্গ কুষ্ঠরোগে ভরে গিয়েছিল, সে যীশুকে দেখে তাঁর সামনে উপুড় হয়ে পড়ে মিনতি করে বলল, ‘প্রভু, আপনি যদি ইচ্ছা করেন তাহলেই আমাকে ভালো করতে পারেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একবার তিনি কোনও এক শহরে ছিলেন এবং সেখানে এক জনের সমস্ত শরীরে কুষ্ঠ ছিল; সে যীশুকে দেখে উপুড় হয়ে পড়ে অনুরোধ করে বলল, “প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমাকে শুচি করতে পারেন ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা তিনি কোন নগরে আছেন, এমন সময়ে দেখ, একজন সর্বাঙ্গ কুষ্ঠরোগী; সে যীশুকে দেখিয়া উবুড় হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমাকে শুচি করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু একবার একটা গ্রামে গেলেন। সেখানে একজন লোকের সারা গায়ে খারাপ চর্মরোগ ছিল। যীশুকে দেখে সে উবুড় হয়ে পড়ে কাকুতি-মিনতি করে বলল, “প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে ভাল করতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা একবার একটা গ্রামে গেলেন। সেখানে একজন লোকের সারা গায়ে খারাপ চর্মরোগ ছিল। ঈসাকে দেখে সে উবুড় হয়ে পড়ে কাকুতি-মিনতি করে বলল, “হুজুর, আপনি ইচ্ছা করলেই আমাকে ভাল করতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু একবার একটি নগরে গিয়েছিলেন, সেখানে একজন কুষ্ঠরোগী ছিল। যীশুকে দেখতে পেয়ে তাঁর সামনে উবুড় হয়ে পড়ে সে মিনতি করে বলল, প্রভু, আপনি যদি চান আমাকে শুচি করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একবার যীশু কোন এক নগরে ছিলেন, সেখানে একজন লোক যার সর্বাঙ্গ কুষ্ঠরোগে ভরে গিয়েছিল, সে যীশুকে দেখে তাঁর সামনে উপুড় হয়ে পড়ে মিনতি করে বলল, “প্রভু, আপনি যদি ইচ্ছা করেন তাহলেই আমাকে ভালো করতে পারেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একবার তিনি কোনও এক শহরে ছিলেন এবং সেখানে এক জনের সমস্ত শরীরে কুষ্ঠ রোগ ছিল; সে যীশুকে দেখে উপুড় হয়ে পড়ে অনুরোধ করে বলল, “প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুদ্ধ করতে পারেন।”