Luke 5:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, বললেন, আমার ইচ্ছা, তুমি পাক-পবিত্র হও; আর তখনই তার কুষ্ঠ চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁর হাত বাড়িয়ে সেই ব্যক্তিকে স্পর্শ করলেন। তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুচিশুদ্ধ হও।” সেই মুহূর্তে সে কুষ্ঠরোগ থেকে মুক্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও; আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, ‘আমি তা-ই চাই৷ তুমি আরোগ্য লাভ কর!’ আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ ভালো হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন এবং বললেন, “আমার ইচ্ছা, তুমি শুচি হও; আর তখনই তার কুষ্ঠ ভালো হয়ে গেল ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও; আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, “আমি তা-ই চাই, তুমি শুচি হও।” আর তখনই সে ভাল হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, “আমি তা-ই চাই, তুমি পাক-সাফ হও।” আর তখনই সে ভাল হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে যীশু বললেন, আমি তাই চাই, তুমি শুচি হও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ নিরাময় হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, “আমি তা-ই চাই৷ তুমি আরোগ্য লাভ কর!” আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ ভালো হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, আমার ইচ্ছা, তুমি শুদ্ধ হয়ে যাও; আর তখনই তার কুষ্ঠ ভালো হয়ে গেল।