Luke 5:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাকে হুকুম দিলেন, এই কথা কাউকেও বলো না, কিন্তু ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দেবার জন্য তোমার পাক-পবিত্রকরণ সম্বন্ধে মূসার হুকুম অনুসারে নৈবেদ্য কোরবানী কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাকে আদেশ দিলেন, “কাউকে একথা বোলো না। কিন্তু যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং তোমার শুচিশুদ্ধ হওয়ার বিষয়ে তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য মোশির আদেশমতো নৈবেদ্য উৎসর্গ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার শুচীকরণ সম্বন্ধে মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাকে আদেশ করলেন, ‘দেখ, একথা কাউকে বোলো না; কিন্তু যাও, যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর শুচি হবার জন্য মোশির নির্দেশ মতো বলি উত্সর্গ কর৷ তুমি য়ে আরোগ্য লাভ করেছ, সবার সামনে এইভাবে তা প্রকাশ কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি তাকে আদেশ দিয়ে বললেন, “এই কথা কাউকে বোলো না, কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দেবার জন্য তোমার শুচিকরণ সম্বন্ধে মোশির আদেশ অনুযায়ী বলি উৎসর্গ কর ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার শুচিকরণ সম্বন্ধে মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাকে এই আদেশ দিলেন, “এই কথা কাউকে বোলো না বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও। তার পর শুচি হওয়া সম্বন্ধে মোশি যা উৎসর্গ করবার আদেশ দিয়েছেন তা উৎসর্গ কর। তাতে লোকদের কাছে প্রমাণ হবে তুমি ভাল হয়েছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাকে এই হুকুম দিলেন, “এই কথা কাউকে বোলো না বরং ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও। তার পর পাক-সাফ হওয়া সম্বন্ধে মূসা যা কোরবানী দেবার হুকুম দিয়েছেন তা কোরবানী দাও। তাতে লোকদের কাছে প্রমাণ হবে তুমি ভাল হয়েছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাকে একথা কাউকে বলতে নিষেধ করে দিয়ে বললেন, যাও, পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির বিধান অনুসারে তোমার শুচিতা লাভের জন্য নৈবেদ্য উৎসর্গ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাকে আদেশ করলেন, “দেখ, একথা কাউকে বোলো না; কিন্তু যাও, যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর শুচি হবার জন্য মোশির নির্দেশ মতো বলি উৎসর্গ কর৷ তুমি যে আরোগ্য লাভ করেছ, সবার সামনে এইভাবে তা প্রকাশ কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাকে নির্দেশ দিয়ে বললেন, “এই কথা কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে তোমার বিশুদ্ধ হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ অনুযায়ী নৈবেদ্য উৎসর্গ কর, তাদের কাছে সাক্ষ্য হওয়ার জন্য যে তুমি সুস্থ হয়েছ।”