Luke 5:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক দিন তিনি উপদেশ দিচ্ছিলেন এবং ফরীশীরা ও আলেমেরা কাছে বসেছিল; তারা গালীল ও এহুদিয়ার সমস্ত গ্রাম এবং জেরুশালেম থেকে এসেছিল; আর প্রভুর শক্তি তাঁর সংগে ছিল, যেন তিনি সুস্থ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন যীশু শিক্ষা দিচ্ছিলেন। গালীলের প্রতিটি গ্রাম থেকে এবং যিহূদিয়া ও জেরুশালেম থেকে আগত ফরিশী ও শাস্ত্রবিদরা সেখানে বসেছিল। এবং রোগীদের সুস্থ করবার জন্য প্রভুর শক্তি যীশুর মধ্যে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক দিবস তিনি উপদেশ দিতেছিলেন, এবং ফরীশীরা ও ব্যবস্থার গুরুরা নিকটে বসিয়াছিল; তাহারা গালীল ও যিহূদিয়ার সমস্ত গ্রাম এবং যিরূশালেম হইতে আসিয়াছিল; আর প্রভুর শক্তি উপস্থিত ছিল, যেন তিনি সুস্থ করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিন তিনি যখন শিক্ষা দিচ্ছেন তখন সেখানে কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক বসেছিল৷ এরা গালীল ও যিহূদিযার প্রতিটি নগর ও জেরুশালেম থেকে এসেছিল৷ রোগীদের সুস্থ করার জন্য প্রভুর শক্তি যীশুর মধ্যে ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এক দিন তিনি উপদেশ দিচ্ছিলেন এবং ফরীশীরা ও ব্যবস্থা গুরুরা কাছেই বসে ছিল; তারা গালীল ও যিহুদিয়ার সমস্ত গ্রাম এবং জিরুশালেম থেকে এসেছিল; আর তাঁর সঙ্গে প্রভুর শক্তি উপস্থিত ছিল, যেন তিনি সুস্থ করেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এক দিবসে তিনি উপদেশ দিতেছিলেন, এবং ফরীশীরা ও ব্যবস্থার গুরুরা নিকটে বসিয়াছিল; তাহারা গালীল ও যিহূদিয়ার সমস্ত গ্রাম এবং যিরূশালেম হইতে আসিয়াছিল; আর প্রভুর শক্তি উপস্থিত ছিল, যেন তিনি সুস্থ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন যীশু যখন শিক্ষা দিচ্ছিলেন তখন ফরীশীরা এবং ধর্ম-শিক্ষকেরা সেখানে বসে ছিলেন। গালীল প্রদেশের বিভিন্ন গ্রাম এবং যিহূদিয়া প্রদেশ ও যিরূশালেম শহর থেকে এঁরা এসেছিলেন। রোগীদের সুস্থ করবার জন্য প্রভুর শক্তি যীশুর মধ্যে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন ঈসা যখন শিক্ষা দিচ্ছিলেন তখন ফরীশীরা এবং আলেমেরা সেখানে বসে ছিলেন। গালীল প্রদেশের বিভিন্ন গ্রাম এবং এহুদিয়া প্রদেশ ও জেরুজালেম শহর থেকে এঁরা এসেছিলেন। রোগীদের সুস্থ করবার জন্য মাবুদের কুদরত ঈসার মধ্যে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু একদিন লোকদের শিক্ষা দিচ্ছিলেন। জেরুশালেম, যিহুদীয়া ও গালীলের পল্লী অঞ্চল থেকে আগত কয়েকজন ফরিশী ও শাস্ত্রগুরু বসে তাঁর কথা শুনছিলেন। তিনি আরোগ্যদায়ী ঐশী শক্তির অধকারী ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন তিনি যখন শিক্ষা দিচ্ছেন তখন সেখানে কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক বসেছিল৷ এরা গালীল ও যিহূদিযার প্রতিটি নগর ও জেরুশালেম থেকে এসেছিল৷ রোগীদের সুস্থ করার জন্য প্রভুর শক্তি যীশুর মধ্যে ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এক দিন তিনি উপদেশ দিচ্ছিলেন এবং ফরীশীরা ও ব্যবস্থা গুরুরা কাছেই বসেছিল; তারা গালীল ও যিহুদিয়ার সমস্ত গ্রাম এবং যিরুশালেম থেকে এসেছিল; আর তাঁর সঙ্গে প্রভুর শক্তি উপস্থিত ছিল, যেন তিনি সুস্থ করেন।