Luke 5:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, কয়েক জন লোক এক জনকে খাটে করে আনলো, সে পক্ষা-ঘাতগ্রস্ত; তারা তাকে ভিতরে এনে তাঁর সম্মুখে রাখতে চেষ্টা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকজন লোক এক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে খাটে করে ঘরের ভিতরে যীশুর কাছে রাখার চেষ্টা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, কএকটী লোক এক জনকে খাটে করিয়া আনিল, সে পক্ষাঘাতী; তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাঁহার সম্মুখে রাখিতে চেষ্টা করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় কয়েকজন লোক খাটে করে একজন পঙ্গুকে বয়ে নিয়ে এল৷ তারা তাকে ভেতরে যীশুর কাছে নিয়ে যাবার চেষ্টা করছিল;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, কিছু লোক খাটে করে এক জন অবশ রুগীকে আনল, তারা তাকে ভিতরে তাঁর কাছে নিয়ে যেতে চেষ্টা করল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, কয়েক জন লোক একজনকে খাটে করিয়া আনিল, সে পক্ষাঘাতগ্রস্ত; তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাঁহার সম্মুখে রাখিতে চেষ্টা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন কয়েকজন লোক একজন অবশ-রোগীকে খাটে করে বয়ে আনল। তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে যীশুর সামনে রাখবার চেষ্টা করল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন কয়েকজন লোক একজন অবশ-রোগীকে খাটে করে বয়ে আনল। তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে ঈসার সামনে রাখবার চেষ্টা করল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েকজন লোক খাটিয়াতে করে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে নিয়ে এল। তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে যীশুর সামনে রাখতে চেষ্টা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় কয়েকজন লোক খাটে করে একজন পঙ্গুকে বয়ে নিয়ে এল৷ তারা তাকে ভেতরে যীশুর কাছে নিয়ে যাবার চেষ্টা করছিল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, কিছু লোক মাদুরে করে একজন পক্ষাঘাত রুগীকে আনল, তারা তাকে ভিতরে তাঁর কাছে নিয়ে যেতে চেষ্টা করল।