Luke 5:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ভিড়ের জন্য ভিতরে আনবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠলো এবং টালিগুলোর মধ্য দিয়ে বিছানাসুদ্ধ তাকে মাঝখানে ঈসার সম্মুখে নামিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিড়ের জন্য ভিতরে প্রবেশের পথ না পেয়ে তারা ছাদে উঠল ও টালি সরিয়ে খাটশুদ্ধ লোকটিকে ভিড়ের মধ্যে যীশুর সামনে নামিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ভিড় প্রযুক্ত ভিতরে আনিবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল, এবং টালি সমূহের মধ্য দিয়া শয্যাশুদ্ধ তাহাকে মাঝখানে যীশুর সম্মুখে নামাইয়া দিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ভীড়ের জন্য ভেতরে যাবার পথ পেল না৷ তখন তারা ছাদে উঠে ছাদের টালি সরিয়ে তাকে তার খাটিযা সমেত লোকদের মাঝে য়েখানে যীশু ছিলেন সেখানে নামিয়ে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাবার রাস্তা না পাওয়াতে তারা ঘরের ছাদে উঠল, এবং টালি সরিয়ে তারমধ্য দিয়ে বিছানা শুদ্ধ তাকে মাঝখানে যীশুর কাছে নামিয়ে দিল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ভিড় প্রযুক্ত ভিতরে আনিবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল, এবং টালি সমূহের মধ্য দিয়া শয্যাসুদ্ধ তাহাকে মাঝখানে যীশুর সম্মুখে নামাইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাবার পথ পেল না। তখন তারা ছাদে উঠল এবং ছাদের টালি সরিয়ে বিছানা সুদ্ধ তাকে লোকদের মাঝখানে যীশুর সামনে নামিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাবার পথ পেল না। তখন তারা ছাদে উঠল এবং ছাদের টালি সরিয়ে বিছানা সুদ্ধ তাকে লোকদের মাঝখানে ঈসার সামনে নামিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ভিড়ের জন্য তাকে ভিতরে নিয়ে যাবার কোন পথ না পেয়ে তারা ছাদে গিয়ে উঠল। ছাদের টালি সরিয়ে তারা খাটিয়া শুদ্ধ লোকটিকে ঘরের মাঝখানে যীশুর সামনে নামিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ভীড়ের জন্য ভেতরে যাবার পথ পেল না৷ তখন তারা ছাদে উঠে ছাদের টালি সরিয়ে তাকে তার খাটিযা সমেত লোকদের মাঝে যেখানে যীশু ছিলেন সেখানে নামিয়ে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাবার রাস্তা না পাওয়াতে তারা ঘরের ছাদে উঠল এবং টালি সরিয়ে তার মধ্য দিয়ে মাদুর শুদ্ধ তাকে মাঝখানে যীশুর কাছে নামিয়ে দিল।