Luke 5:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সকলে ভীষণ আশ্চর্য হল, আর আল্লাহ্কে মহিমান্বিত করতে লাগল এবং ভয়ে পরিপূর্ণ হয়ে বলতে লাগল, আজ আমরা অলৌকিক ব্যাপার দেখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবাই চমৎকৃত হয়ে ঈশ্বরের প্রশংসায় মুখর হয়ে উঠল। তারা ভয়ে ও ভক্তিতে অভিভূত হয়ে বলল, “আজ আমরা এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সকলে অতিশয় আশ্চর্য্যান্বিত হইল, আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল, এবং ভয়ে পরিপূর্ণ হইয়া বলিতে লাগিল, আজ আমরা অলৌকিক ব্যাপার দেখিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেল, আর ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷ তারা ভয় ও ভক্তিতে পূর্ণ হয়ে বলতে লাগল, ‘আজ আমরা এক বিস্ময়কর ঘটনা দেখলাম৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সবাই খুবই আশ্চর্য হল, আর তারা ঈশ্বরের গৌরব করতে লাগল এবং ভয়ে পরিপূর্ণ হয়ে বলতে লাগল, আজ আমরা অতিআশ্চর্য ব্যাপার দেখলাম ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল, এবং ভয়ে পরিপূর্ণ হইয়া বলিতে লাগিল, আজ আমরা অলৌকিক ব্যাপার দেখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সবাই খুব আশ্চর্য হল এবং ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের গৌরব করে বলল, “আজ আমরা কি আশ্চর্য ব্যাপার দেখলাম!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সবাই খুব আশ্চর্য হল এবং ভয়ে আল্লাহ্র প্রশংসা করে বলল, “আজ আমরা কি আশ্চর্য ব্যাপার দেখলাম!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিস্ময়ে সকলে অভিবূত হয়ে ঈশ্বরের স্তুতি করতে লাগল। বিস্ময়ে ও সম্ভ্রমে আচ্ছন্ন হয়ে তারা বলল, আজ আমরা এক অদ্ভুত ব্যাপার দেখলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেখে সবাই খুব আশ্চর্য্য হয়ে গেল, আর ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷ তারা ভয় ও ভক্তিতে পূর্ণ হয়ে বলতে লাগল, “আজ আমরা এক বিস্ময়কর ঘটনা দেখলাম৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সবাই খুবই আশ্চর্য্য হল, আর তারা ঈশ্বরের গৌরব করতে লাগল এবং ভয়ে পরিপূর্ণ হয়ে বলতে লাগল, আজ আমরা অতিআশ্চর্য্য ব্যাপার দেখলাম।