Luke 5:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর তিনি বাইরে গেলেন, আর দেখলেন, লেবি নামে এক জন কর-আদায়কারী করগ্রহণ-স্থানে বসে আছেন; তিনি তাঁকে বললেন, আমাকে অনুসরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যীশু বেরিয়ে লেবি নামে এক কর আদায়কারীকে তাঁর নিজের কর আদায়ের চালাঘরে বসে থাকতে দেখলেন। যীশু তাঁকে বললেন, “আমাকে অনুসরণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে তিনি বাহিরে গেলেন, আর দেখিলেন, লেবি নামে এক জন করগ্রাহী করগ্রহণ-স্থানে বসিয়া আছেন; তিনি তাঁহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ঘটনার পর যীশু সেখান থেকে বাইরে গেলে কর আদায় করার জায়গায় লেবি নামে একজন কর আদায়কারীকে বসে থাকতে দেখলেন৷ যীশু তাকে বললেন, ‘আমার সঙ্গে এস!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই ঘটনার পরে সেখান থেকে তিনি চলে গেলেন এবং দেখলেন, লেবি নামে এক জন কর আদায়কারী কর জমা নেওয়ার জায়গায় বসে আছেন; তিনি তাঁকে বললেন, “আমাকে অনুসরণ কর ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে তিনি বাহিরে গেলেন, আর দেখিলেন, লেবি নামে একজন করগ্রাহী করগ্রহণ-স্থানে বসিয়া আছেন; তিনি তাঁহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু বাইরে গেলেন এবং কর্ আদায় করবার ঘরে লেবি নামে একজন কর্-আদায়কারীকে বসে থাকতে দেখলেন। যীশু লেবিকে বললেন, “এস, আমার শিষ্য হও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা বাইরে গেলেন এবং খাজনা আদায় করবার ঘরে লেবি নামে একজন খাজনা-আদায়কারীকে বসে থাকতে দেখলেন। ঈসা লেবিকে বললেন, “এস, আমার সাহাবী হও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনার পর যীশু বাইরে চলে গেলেন এবং লেবী নামে একরজন কর-আদায়কারীকে তার দপ্তরে বসে থাকতে দেখলেন। তিনি তাঁকে বললেন, আমার সঙ্গে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ঘটনার পর যীশু সেখান থেকে বাইরে গেলে কর আদায় করার জায়গায় লেবি নামে একজন কর আদায়কারীকে বসে থাকতে দেখলেন৷ যীশু তাকে বললেন, “আমার সঙ্গে এস!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ঘটনার পরে সেখান থেকে তিনি চলে গেলেন এবং দেখলেন, লেবি নামে একজন কর আদায়কারী কর জমা নেওয়ার জায়গায় বসে আছেন; তিনি তাঁকে বললেন, “আমার সঙ্গে এস।”