Luke 5:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফরীশীরা ও তাদের আলেমেরা তাঁর সাহাবীদের বিরুদ্ধে বচসা করে বলতে লাগল, তোমরা কি কারণে কর-আদায়কারী ও গুনাহ্গারদের সঙ্গে ভোজন পান করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ফরিশীরা ও তাঁদের দলভুক্ত শাস্ত্রবিদরা যীশুর শিষ্যদের কাছে অভিযোগ করল, “কর আদায়কারী ও পাপীদের সঙ্গে তোমরা কেন খাওয়াদাওয়া করছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফরীশীরা ও তাহাদের অধ্যাপকেরা তাঁহার শিষ্যদের বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, তোমরা কি কারণ করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করিতেছ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন ফরীশী ও তাদের ব্যবস্থার শিক্ষকরা যীশুর অনুগামীদের কাছে অভিযোগ করে বলল, ‘তোমরা কেন কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে ভোজন পান কর?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকেরা তাঁর শিষ্যদের কাছে অভিযোগ করে বলতে লাগল, “তোমরা কেন কর আদায়কারী ও পাপীদের সঙ্গে ভোজন পান করছ?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরীশীরা ও তাহাদের অধ্যাপকেরা তাঁহার শিষ্যদের বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, তোমরা কি কারণে করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ফরীশীরা ও তাঁদের দলের ধর্ম-শিক্ষকেরা বিরক্ত হয়ে যীশুর শিষ্যদের বললেন, “তোমরা কর-আদায়কারী ও খারাপ লোকদের সংগে খাওয়া-দাওয়া কর কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফরীশীরা ও তাঁদের দলের আলেমেরা বিরক্ত হয়ে ঈসার সাহাবীদের বললেন, “তোমরা কর-আদায়কারী ও খারাপ লোকদের সংগে খাওয়া-দাওয়া কর কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই দেখে ফরিশী ও শাস্ত্রবিদ্রা যীশুর শিষ্যদের কাছে অনুযোগ করতে লাগল, তোমরা কেন কর-আদায়কারী ও পতিতদের সঙ্গে খাওয়া-দাওয়া কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ফরীশী ও তাদের ব্যবস্থার শিক্ষকরা যীশুর অনুগামীদের কাছে অভিযোগ করে বলল, “তোমরা কেন কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে ভোজন পান কর?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকেরা তাঁর শিষ্যদের কাছে অভিযোগ করে বলতে লাগল, “তোমরা কেন কর আদায়কারী ও অন্যান্য পাপী লোকেদের সঙ্গে ভোজন পান করছ?”