Luke 5:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তাঁকে বললো, ইয়াহিয়ার সাহাবীরা বার বার রোজা রাখে ও মুনাজাত করে, ফরীশীদের শাগরেদরাও সেরকম করে; কিন্তু তোমার সাহাবীরা ভোজন পান করে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যীশুকে বললেন, “যোহনের শিষ্যেরা প্রায়ই উপোস ও প্রার্থনা করে, ফরিশীদের শিষ্যেরাও তাই করে, কিন্তু আপনার শিষ্যেরা নিয়মিত খাওয়াদাওয়া করে যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা তাঁহাকে কহিল, যোহনের শিষ্যগণ বার বার উপবাস করে ও প্রার্থনা করে, ফরীশীদের শিষ্যেরাও সেইরূপ করে; কিন্তু তোমার শিষ্যেরা ভোজন পান করিয়া থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা যীশুকে বলল, ‘য়োহনের অনুগামীরা প্রায়ই প্রার্থনা ও উপবাস করে, ফরীশীদের অনুগামীরাও তা করে; কিন্তু আপনার অনুগামীরা তো সব সময়ই ভোজন পান করছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তারা তাঁকে বলল, “যোহনের শিষ্যরা প্রায়ই উপবাস করে ও প্রার্থনা করে, ফরীশীদের শিষ্যরাও সেরকম করে; কিন্তু তোমার শিষ্যেরা ভোজন পান করে থাকে ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা তাঁহাকে কহিল, যোহনের শিষ্যগণ বার বার উপবাস করে ও প্রার্থনা করে, ফরীশীদের শিষ্যেরাও সেইরূপ করে; কিন্তু তোমার শিষ্যেরা ভোজন পান করিয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেই ধর্ম-নেতারা যীশুকে বললেন, “যোহনের শিষ্যেরা প্রায়ই উপবাস ও প্রার্থনা করে এবং ফরীশীদের শিষ্যেরাও তা করে, কিন্তু আপনার শিষ্যেরা কখনও খাওয়া-দাওয়া বাদ দেয় না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেই ধর্ম-নেতারা ঈসাকে বললেন, “ইয়াহিয়ার সাহাবীরা প্রায়ই রোজা ও মুনাজাত করে এবং ফরীশীদের শাগরেদেরাও তা করে, কিন্তু আপনার সাহাবীরা কখনও খাওয়া-দাওয়া বাদ দেয় না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যীশুকে বলল, যোহনের শিষ্যেরা প্রায়ই উপবাস এবং প্রার্থনা করে, ফরিশীদের শিষ্যরাও তাই করে কিন্তু আপনার শিষ্যেরা নিয়মিত খাওয়া-দাওয়া করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যীশুকে বলল, “যোহনের অনুগামীরা প্রায়ই প্রার্থনা ও উপবাস করে, ফরীশীদের অনুগামীরাও তা করে; কিন্তু আপনার অনুগামীরা তো সব সময়ই ভোজন পান করছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা তাঁকে বলল, “যোহনের শিষ্যরা প্রায়ই উপবাস করে ও প্রার্থনা করে, ফরীশীরাও সেরকম করে; কিন্তু তোমার শিষ্যেরা ভোজন পান করে থাকে।”