Luke 5:36 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে আরও একটি দৃষ্টান্ত বললেন, তা এই— কেউ নতুন কাপড় থেকে টুকরা ছিঁড়ে পুরানো কাপড়ে লাগায় না; তা করলে নতুনটাও ছিঁড়তে হয় এবং পুরানো কাপড়েও সেই নতুনের তালি মিলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের এই রূপকটি বললেন, “নতুন কাপড় থেকে টুকরো কেটে নিয়ে কেউ পুরোনো কাপড়ে তালি দেয় না। কেউ তা করলে, নতুন কাপড়টিও ছিঁড়বে, আর নতুন কাপড়ের তালিটিও পুরোনো কাপড়ের সঙ্গে মিলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও তিনি তাহাদিগকে একটী দৃষ্টান্ত কহিলেন, তাহা এই, কহে নূতন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না; তাহা করিলে নূতনটাও ছিঁড়িতে হয়, এবং পুরাতন কাপড়েও সেই নূতনের তালী মিলিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাদের কাছে একটি দৃষ্টান্তদিয়ে বললেন, ‘নতুন জামা থেকে একটি টুকরো ছিঁড়ে নিয়ে কেউ কি পুরানো জামায় তালি দেয়? যদি কেউ তা করে তবে সে তার নতুন জামাটি ছিঁড়ল, আবার সেই ছেঁড়া কাপড়ের টুকরো পুরানোর সঙ্গে মানাবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আরও তিনি তাদের একটি উদাহরণ দিলেন, তা এমন, কেউ নতুন কাপড় থেকে টুকরো ছিঁড়ে পুরনো কাপড়ে লাগায় না; সেটা করলে নতুনটাও ছিঁড়তে হয় এবং পুরানো কাপড়েও সেই নতুন কাপড়ের তাপ্পি মিলবে না ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও তিনি তাহাদিগকে একটি দৃষ্টান্ত কহিলেন, তাহা এই, কেহ নূতন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না; তাহা করিলে নূতনটাও ছিঁড়িতে হয়, এবং পুরাতন কাপড়েও সেই নূতনের তালি মিলিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যীশু শিক্ষা দেবার জন্য তাঁদের কাছে এই উদাহরণ দিলেন: “নতুন জামার টুকরা ছিঁড়ে নিয়ে কেউ পুরানো জামায় তালি দেয় না, কারণ তা করলে সেই নতুন জামাটা তো সে ছিঁড়ে ফেলে; আর সেই নতুন টুকরাটাও পুরানো জামার সংগে মানায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ঈসা শিক্ষা দেবার জন্য তাঁদের কাছে এই উদাহরণ দিলেন: “নতুন কোর্তার টুকরা ছিঁড়ে নিয়ে কেউ পুরানো কোর্তায় তালি দেয় না, কারণ তা করলে সেই নতুন কোর্তাটা তো সে ছিঁড়ে ফেলে; আর সেই নতুন টুকরাটাও পুরানো কোর্তার সংগে মানায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি উপমা দিয়ে তিনি তাদের আবার বললেন, নতুন কাপড়ের টুকরো দিয়ে কেউ পুরানো কাপড়ে তালি দেয় না, যদি দেয় তাহলে সে নতুন কাপড়টিকে ছিঁড়বে। অথচ নতুন কাপড়ের টুকরোটা পুরানোর সঙ্গে খাপ খাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাদের কাছে একটি দৃষ্টান্ত দিয়ে বললেন, “নতুন জামা থেকে একটি টুকরো ছিঁড়ে নিয়ে কেউ কি পুরানো জামায় তালি দেয়? যদি কেউ তা করে তবে সে তার নতুন জামাটি ছিঁড়ল, আবার সেই ছেঁড়া কাপড়ের টুকরো পুরানোর সঙ্গে মানাবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও তিনি তাদের একটি উপমা দিলেন, তা এমন, কেউ নতুন কাপড় থেকে টুকরো ছিঁড়ে পুরনো কাপড়ে লাগায় না; সেটা করলে নতুনটাও ছিঁড়তে হয় এবং পুরানো কাপড়েও সেই নতুন কাপড়ের তাপ্পি মিলবে না।