Luke 5:37 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পুরানো কুপায় কেউ টাট্কা আঙ্গুর-রস রাখে না; রাখলে টাট্কা আঙ্গুর-রসে কুপাগুলো ফেটে যাবে, তাতে আঙ্গুর-রসও পড়ে যাবে, কুপাগুলোও নষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার পুরোনো চামড়ার সুরাধারে কেউ নতুন দ্রাক্ষারস ঢালে না। তা করলে, নতুন দ্রাক্ষারস চামড়ার সুরাধারটিকে ফাটিয়ে দেবে; ফলে দ্রাক্ষারস পড়ে যাবে এবং চামড়ার সুরাধারটিও নষ্ট হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পুরাতন কুপায় কেহ টাট্কা দ্রাক্ষারস রাখে না; রাখিলে টাট্কা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে, তাহাতে দ্রাক্ষারসও পড়িয়া যাইবে, কুপাগুলিও নষ্ট হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পুরানো চামড়ার থলিতে কেউ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখলে টাটকা দ্রাক্ষারস চামড়ার থলিটি ফাটিয়ে দেবে তাতে রস ও পড়ে যাবে আর থলি ও নষ্ট হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কেউ পুরনো চামড়ার থলিতে টাটকা আঙ্গুরের রস রাখে না; রাখলে টাটকা আঙ্গুরের রসে চামড়ার থলিগুলো ফেটে যাবে, তাতে আঙ্গুরের রসও পড়ে যাবে এবং চামড়ার থলিগুলোও নষ্ট হবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পুরাতন কুপায় কেহ টাট্কা দ্রাক্ষারস রাখে না; রাখিলে টাট্কা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে, তাহাতে দ্রাক্ষারসও পড়িয়া যাইবে, কুপাগুলিও নষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
টাটকা আংগুর-রস কেউ পুরানো চামড়ার থলিতে রাখে না, রাখলে টাটকা রসে থলিগুলো ফেটে যায়। তাতে রসও পড়ে যায়, থলিগুলোও নষ্ট হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টাটকা আংগুর-রস কেউ পুরানো চামড়ার থলিতে রাখে না, রাখলে টাটকা রসে থলিগুলো ফেটে যায়। তাতে রসও পড়ে যায়, থলিগুলোও নষ্ট হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরানো পাত্রে কেউ নতুন সুরা রাখে না, রাখলে নতুন সুরার তেএজ পাত্রটি ফেটে যায় —ফলে সুরাও পড়ে যায়, পাত্রটিও নষ্ট হয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরানো চামড়ার থলিতে কেউ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখলে টাটকা দ্রাক্ষারস চামড়ার থলিটি ফাটিয়ে দেবে তাতে রস ও পড়ে যাবে আর থলি ও নষ্ট হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকে পুরাতন চামড়ার থলিতে নতুন আঙুরের রস রাখে না; রাখলে চামড়ার থলিগুলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস পড়ে যায়, চামড়ার থলিগুলিও নষ্ট হয়।