Luke 5:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা জাল ফেললে পর মাছের বড় ঝাঁক ধরা পড়লো ও তাঁদের জাল ছিঁড়তে শুরু করলো; তাতে তাঁদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাঁদেরকে তাঁরা ডাকলেন যেন তাঁরা এসে তাঁদের সাহায্য করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সেইমতো করলে এত মাছ ধরা পড়ল যে, তাঁদের জাল ছেঁড়ার উপক্রম হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা সেইরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল, ও তাঁহাদের জাল ছিঁড়িতে লাগিল; তাহাতে তাঁহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাঁহাদিগকে তাঁহারা সঙ্কেত করিলেন, যেন তাঁহারা আসিয়া তাঁহাদের সাহায্য করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা জাল ফেললে প্রচুর মাছ জালে ধরা পড়ল৷ মাছের ভারে তাদের জাল ছিঁড়ে যাবার উপক্রম হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা সেমত করায়, তখন মাছের বড় ঝাঁক ধরা পড়ল ও তাঁদের জাল ছিঁড়তে লাগল; তাতে তাঁদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাঁদের তাঁরা সংকেত দিলেন, যেন তাঁরা এসে তাঁদের সাহায্য করেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা সেইরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল, ও তাঁহাদের জাল ছিঁড়িতে লাগিল; তাহাতে তাঁহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাঁহাদিগকে তাঁহারা সঙ্কেত করিলেন, যেন তাঁহারা আসিয়া তাঁহাদের সাহায্য করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাল ফেললে পর তাতে এত মাছ পড়ল যে, তাঁদের জাল ছিঁড়বার মত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাল ফেললে পর তাতে এত মাছ পড়ল যে, তাঁদের জাল ছিঁড়বার মত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা অনুযায়ী কাজ হল, বিরাট এক ঝাঁক মাছ জালে ধরা পড়ল, ফলে জাল ছিঁড়ে যেতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা জাল ফেললে প্রচুর মাছ জালে ধরা পড়ল৷ মাছের ভারে তাদের জাল ছিঁড়ে যাবার উপক্রম হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সেমত করায়, তখন মাছের বড় ঝাঁক ধরা পড়ল ও তাঁদের জাল ছিঁড়তে লাগল;