Luke 5:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা এসে দু’খানি নৌকা এমন পূর্ণ করলেন যে, নৌকা দু’খানি ডুবে যাবার মত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অন্য নৌকায় তাঁদের যে সহযোগীরা ছিলেন, তিনি তাঁদের ইশারা করলেন, যেন তাঁরা এসে তাঁদের সাহায্য করেন। তাঁরা এলেন। দুটি নৌকায় মাছে এমনভাবে ভর্তি হল যে, সেগুলি ডুবে যাওয়ার উপক্রম হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা আসিয়া দুইখান নৌকা এমন পূর্ণ করিলেন যে, নৌকা দুখানি ডুবিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তাঁরা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন৷ সঙ্গীরা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেন য়ে সেগুলো ডুবে যাবার উপক্রম হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা দুটো নৌকা মাছে এমন পূর্ণ করলেন যে, নৌকা দুটো ডুবতে লাগল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা আসিয়া দুইখানি নৌকা এমন পূর্ণ করিলেন যে, নৌকা দুইখানি ডুবিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁরা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সংগীদের ডাকলেন। তাঁরা এসে দু’টা নৌকায় এত মাছ বোঝাই করলেন যে, সেগুলো ডুবে যাবার মত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁরা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সংগীদের ডাকলেন। তাঁরা এসে দু’টা নৌকায় এত মাছ বোঝাই করলেন যে, সেগুলো ডুবে যাবার মত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাঁরা তাঁদের অন্য নৌকার সঙ্গীদের সাহায্য করবার জন্য ডাকলেন। তাঁরা এসে দুখানি নৌকা বোঝাই করলেন, বোঝার ভারে নৌকা দুটি ডুববার উপক্রম হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তাঁরা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন৷ সঙ্গীরা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেনয়ে সেগুলো ডুবে যাবার উপক্রম হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তাঁদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাঁদের তাঁরা সংকেত দিলেন, যেন তাঁরা এসে তাঁদের সঙ্গে সাহায্য করেন। কারণ তাঁরা দুটি নৌকা মাছে এমন পূর্ণ করলেন যে নৌকা দুটি ডুবে যাচ্ছিল।