Luke 6:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক দিন বিশ্রামবারে ঈসা শস্য-ক্ষেত দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ে তাঁর সাহাবীরা শীষ ছিঁড়ে ছিঁড়ে হাতে ঘষে ঘষে খেতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক বিশ্রামদিনে যীশু শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর শিষ্যেরা শস্যের শিষ ছিঁড়ে দু-হাতে ঘষে দানা বের করে খেতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক দিন বিশ্রামবারে যীশু শস্যক্ষেত্র দিয়া যাইতেছিলেন, এমন সময়ে তাঁহার শিষ্যেরা শীষ ছিঁড়িয়া ছিঁড়িয়া হাতে মাড়িয়া খাইতে লাগিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কোন এক বিশ্রামবারে যীশু একটি শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন৷ তাঁর শিষ্যরা শীষ ছিঁড়ে হাতে মেড়ে মেড়ে খাচ্ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এক দিন বিশ্রামবারে যীশু ও তাঁর শিষ্যরা শস্যর ক্ষেত দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ে তাঁর শিষ্যরা শীষ ছিঁড়ে ছিঁড়ে হাতে ডলে খাচ্ছিলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক দিন বিশ্রামবারে যীশু শস্যক্ষেত্র দিয়া যাইতেছিলেন, এমন সময়ে তাঁহার শিষ্যেরা শীষ ছিঁড়িয়া ছিঁড়িয়া হাতে মাড়িয়া খাইতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন এক বিশ্রামবারে যীশু শস্যক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর শিষ্যেরা শীষ ছিঁড়ে হাতে ঘষে ঘষে খেতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন এক বিশ্রামবারে ঈসা শস্যক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর সাহাবীরা শীষ ছিঁড়ে হাতে ঘষে ঘষে খেতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তাহের শেষে সাব্বাথ দিনে যীশু একটি গম ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাঁর শিষ্যেরা যেতে যেতে গমের শীষ ছিঁড়ে হাতে ছাড়িয়ে খাচ্ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন এক বিশ্রামবারে যীশু একটি শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন৷ তাঁর শিষ্যরা শীষ ছিঁড়ে হাতে মেড়ে মেড়ে খাচ্ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিন যীশু বিশ্রামবারে শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর তাঁর শিষ্যেরা শীষ ছিঁড়ে ছিঁড়ে হাতে ডলে খেতে লাগলেন।