Luke 6:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সকলের প্রতি দৃষ্টিপাত করে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে তা-ই করলো, আর তার হাত সুস্থ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের সকলের প্রতি চারদিকে তাকালেন। তারপর লোকটিকে বললেন, “তোমার হাতটি বাড়িয়ে দাও।” সে তাই করল। তার হাত একেবারে সুস্থ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি চারিদিকে তাহাদের সকলের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটীকে বলিলেন, তোমার হাত বাড়াইয়া দেও। সে তাহা করিল, আর তাহার হাত সুস্থ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
চারপাশে তাদের সকলের দিকে তাকিয়ে তিনি লোকটিকে বললেন, ‘তোমার হাতখানা বাড়াও৷’ সে তাই করলে তার হাত সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি চারিদিকে তাদের সবার দিকে তাকিয়ে সেই লোকটিকে বললেন, “তোমার হাত বাড়িয়ে দাও ।” সে তাই করল, আর তার হাত সুস্থ হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি চারিদিকে তাহাদের সকলের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলেন, তোমার হাত বাড়াইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যীশু চারপাশের সকলের দিকে তাকিয়ে লোকটিকে বললেন, “তোমার হাত বাড়িয়ে দাও।” সে তা করলে পর তার হাত একেবারে ভাল হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ঈসা চারপাশের সকলের দিকে তাকিয়ে লোকটিকে বললেন, “তোমার হাত বাড়িয়ে দাও।” সে তা করলে পর তার হাত একেবারে ভাল হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলের দিকে তিনি তাকিয়ে দেখে সেই লোকটিকে বললেন, তোমার হাত সামনের দিকে মেলে ধর। সে যীশুর কথামত তাই করল। সঙ্গে সঙ্গে তার হাত সম্পূর্ণ সেরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চারপাশে তাদের সকলের দিকে তাকিয়ে তিনি লোকটিকে বললেন, “তোমার হাতখানা বাড়াও৷” সে তাই করলে তার হাত সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি চারিদিকে তাদের সবার দিকে তাকিয়ে সেই লোকটিকে বললেন, “তোমার হাত বাড়িয়ে দাও।” সে তাই করল, আর তার হাত সুস্থ হল।