Luke 6:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা ক্রোধে পূর্ণ হল, আর ঈসার প্রতি কি করবে, সেই কথা পরস্পর বলাবলি করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠল এবং যীশুর বিরুদ্ধে আর কী করা যায়, তা নিয়ে পরস্পর আলোচনা শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা উন্মত্ততায় পূর্ণ হইল, আর যীশুর প্রতি কি করিবে, তাহাই পরস্পর বলাবলি করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ফরীশী ও ব্যবস্থার শিক্ষকরা রাগে জ্বলতে লাগল৷ তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, ‘যীশুর প্রতি কি করা হবে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তারা প্রচণ্ড রেগে গেল, আর যীশুর প্রতি কী করবে, তাই তাদের মধ্যে বলাবলি করতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহা করিল, আর তাহার হাত সুস্থ হইল। কিন্তু তাহারা উন্মত্ততায় পূর্ণ হইল, আর যীশুর প্রতি কি করিবে, তাহাই পরস্পর বলাবলি করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই ধর্ম-নেতারা ভীষণ রাগ করলেন এবং যীশুকে নিয়ে কি করা যায় তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই ধর্ম-নেতারা ভীষণ রাগ করলেন এবং ঈসাকে নিয়ে কি করা যায় তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে তারা ভীষণ রেগে গেল এবং যীশুর বিরুদ্ধে কি করা যেতে পারে, এই নিয়ে চক্রান্ত করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ফরীশী ও ব্যবস্থার শিক্ষকরা রাগে জ্বলতে লাগল৷ তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, “যীশুর প্রতি কি করা হবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা প্রচণ্ড রেগে গেল, আর যীশুর প্রতি কি করবে, তাই তাদের মধ্যে বলাবলি করতে লাগল।