Luke 6:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে তিনি একদিন মুনাজাত করার জন্য বের হয়ে পর্বতে গেলেন, আর আল্লাহ্‌র কাছে মুনাজাত করতে করতে সমস্ত রাত যাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়, একদিন যীশু প্রার্থনা করার জন্য একটি পাহাড়ের ধারে গেলেন। সেখানে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সারারাত কাটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্ব্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু সেই সময় একবার প্রার্থনা করার জন্য একটি পর্বতে গেলেন৷ সারা রাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনায় কাটালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সময়ে তিনি এক দিন প্রার্থনা করার জন্য পর্বতে গেলেন, আর ঈশ্বরের কাছে সমস্ত রাত ধরে প্রার্থনায় সময় কাটালেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু প্রার্থনা করবার জন্য একটা পাহাড়ে গেলেন এবং সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা মুনাজাত করবার জন্য একটা পাহাড়ে গেলেন এবং সারা রাত আল্লাহ্‌র কাছে মুনাজাত করে কাটালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যীশু প্রার্থনা করার জন্য পাহাড়ে চলে গেলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় সারারাত কাটালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু সেই সময় একবার প্রার্থনা করার জন্য একটি পর্বতে গেলেন৷ সারা রাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনায় কাটালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের তিনি এক দিন প্রার্থনা করার জন্য পর্বতে গেলেন, আর ঈশ্বরের কাছে সমস্ত রাত ধরে প্রার্থনায় দিন কাটালেন।