Luke 6:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন দিন হল, তিনি তাঁর সাহাবীদেরকে ডাকলেন এবং তাঁদের মধ্য থেকে বারো জনকে মনোনীত করলেন, আর তাঁদেরকে ‘প্রেরিত’ নাম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোরবেলায় তিনি তাঁর শিষ্যদের কাছে ডাকলেন এবং তাঁদের মধ্য থেকে বারোজনকে মনোনীত করলেন। তিনি তাঁদের প্রেরিতশিষ্য নামে অভিহিত করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন দিবস হইল, তিনি আপন শিষ্যগণকে ডাকিলেন, এবং তাঁহাদের মধ্য হইতে বারো জনকে মনোনীত করিলেন, আর তাঁহাদিগকে ‘প্রেরিত’ নাম দিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সকাল হলে তিনি তাঁর অনুগামীদেব নিজের কাছে ডাকলেন ও তাঁদের মধ্য থেকে বারোজনকে মনোনীত করে তাঁদের ‘প্রেরিত’ পদে নিযোগ করলেন৷ তাঁরা হলেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যখন সকাল হল, তিনি তাঁর শিষ্যদের ডাকলেন এবং তাঁদের মধ্য থেকে বারো জনকে মনোনীত করলেন, আর তাঁদের ‘প্রেরিত’ নাম দিলেন;-
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন দিবস হইল, তিনি আপন শিষ্যগণকে ডাকিলেন, এবং তাঁহাদের মধ্য হইতে বারো জনকে মনোনীত করিলেন, আর তাঁহাদিগকে ‘প্রেরিত’ নাম দিলেন-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকাল হলে পর তিনি তাঁর শিষ্যদের নিজের কাছে ডাকলেন এবং তাঁদের মধ্য থেকে বারোজনকে বেছে নিয়ে তাঁদের প্রেরিত্‌-পদ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকাল হলে পর তিনি তাঁর সাহাবীদের নিজের কাছে ডাকলেন এবং তাঁদের মধ্য থেকে বারোজনকে বেছে নিয়ে তাঁদের সাহাবী-পদ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকাল হলে, তিনি তাঁর শিষ্যদের ডেকে তাঁদের মধ্যে থেকে বারোজনকে মনোনীত করে তাঁদের নাম দিলেন ‘প্রেরিরত’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকাল হলে তিনি তাঁর অনুগামীদেব নিজের কাছে ডাকলেন ও তাঁদের মধ্য থেকে বারোজনকে মনোনীত করে তাঁদের “প্রেরিত” পদে নিয়োগ করলেন৷ তাঁরা হলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন সকাল হল, তিনি তাঁর শিষ্যদের ডাকলেন এবং তাঁদের মধ্য থেকে বারো জনকে মনোনীত করলেন, আর তাঁদের প্রেরিত নাম দিলেন;