Luke 6:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁর সাহাবীদের প্রতি দৃষ্টিপাত করে বললেন, ধন্য দীনহীনেরা, কারণ আল্লাহ্র রাজ্য তোমাদেরই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, “ধন্য তোমরা, যারা দীনহীন কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আপন শিষ্যগণের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ধন্য দীনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁর অনুগামীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ‘দরিদ্রেরা তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে তাঁদের বললেন, “ধন্য যারা দরিদ্র, কারণ ঈশ্বরের রাজ্য তাদেরই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আপন শিষ্যগণের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ধন্য দীনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু শিষ্যদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, “গরীবেরা, তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা সাহাবীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, “ধন্য তোমরা, যারা গরীব, কারণ আল্লাহ্র রাজ্য তোমাদেরই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর শিষ্যদের দিকে চেয়ে বললেন। ধন্য তোমরা দীনহীনেরা, তোমাদের জন্যই ঐশরাজ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁর অনুগামীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, “দরিদ্রেরা তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে তাঁদের বললেন, “ধন্য যারা দরিদ্র, কারণ ঈশ্বরের রাজ্য তাদেরই।”