Luke 6:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য তোমরা, যারা এখন ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হবে। ধন্য তোমরা, যারা এখন কান্নাকাটি কর, কারণ তোমরা হাসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য তোমরা, যারা এখন ক্ষুধার্ত, কারণ তোমরা পরিতৃপ্ত হবে। ধন্য তোমরা, যারা এখন কান্নাকাটি করছ, কারণ তোমাদের মুখে হাসি ফুটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য তোমরা, যাহারা এক্ষণে ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হইবে। ধন্য তোমরা, যাহারা এক্ষণে রোদন কর, কারণ তোমরা হাসিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা এখন যাঁরা ক্ষুধিত, তারা ধন্য কারণ তোমরা পরিতৃপ্ত হবে৷ তোমরা এখন যাঁরা চোখের জল ফেলছ, তারা ধন্য, কারণ তোমরা আনন্দ করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধন্য তোমরা, যারা এখন ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হবে । ধন্য তোমরা, যারা এখন কাঁদছে কারণ তোমরা হাসবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য তোমরা, যাহারা এখন ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হইবে। ধন্য তোমরা, যাহারা এক্ষণে রোদন কর, কারণ তোমরা হাসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য তোমরা, যাদের এখন খিদে আছে, কারণ তোমরা তৃপ্ত হবে। যারা এখন কাঁদছ, তোমরা ধন্য, কারণ তোমরা হাসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য তোমরা, যাদের এখন খিদে আছে, কারণ তোমরা তৃপ্ত হবে। ধন্য তোমরা, যারা এখন কাঁদছ, কারণ তোমরা হাসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা ক্ষুধার্তা, তোমরাই ধন্য, পরিতৃপ্ত হবে তোমরা। দুঃখে আজ যারা অশ্রুপাত করছ, তোমরাও ধন্যহাসি ফুটবে তোমাদের মুখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা এখন যারা ক্ষুধিত, তারা ধন্য কারণ তোমরা পরিতৃপ্ত হবে৷ তোমরা এখন যারা চোখের জল ফেলছ, তারা ধন্য, কারণ তোমরা আনন্দ করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য তোমরা, যারা এখন ক্ষুধার্ত, কারণ তোমরা পরিতৃপ্ত হবে। ধন্য তোমরা, যারা এখন কাঁদছে কারণ তোমরা হাসবে।