Luke 6:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন আনন্দ করো ও নৃত্য করো, কেননা দেখ, বেহেশতে তোমাদের পুরস্কার প্রচুর; কেননা তাদের পূর্বপুরুষেরা নবীদের প্রতি তা-ই করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তখন তোমরা উল্লসিত হোয়ো, আনন্দে নাচ কোরো, কারণ স্বর্গে তোমাদের জন্য আছে প্রচুর পুরস্কার। তাদের পূর্বপুরুষেরা ভাববাদীদের সঙ্গেও এরকম আচরণ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন আনন্দ করিও ও নৃত্য করিও, কেননা দেখ, স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর; কেননা তাহাদের পিতৃপুরুষেরা ভাববাদিগণের প্রতি তাহাই করিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই দিন তোমরা আনন্দ কোর, আনন্দে নৃত্য কোর কারণ দেখ স্বর্গে তোমাদের জন্য পুরস্কার সঞ্চিত আছে৷ ওদের পূর্বপুরুষেরা ভাববাদীদের সঙ্গে এই রকমই ব্যবহার করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে দিন আনন্দ কর ও নাচ, কারণ দেখ, স্বর্গে তোমাদের অনেক পুরস্কার আছে; কারণ তাদের বংশধরেরাও ভাববাদীদের প্রতি তাই করত ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন আনন্দ করিও ও নৃত্য করিও, কেননা দেখ, স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর; কেননা তাহাদের পিতৃপুরুষেরা ভাববাদিগণের প্রতি তাহাই করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় তোমরা খুশী হয়ো ও আনন্দে নেচে উঠো, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। ঐ সব লোকদের পূর্বপুরুষেরা নবীদের উপরও এই রকম করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় তোমরা খুশী হয়ো ও আনন্দে নেচে উঠো, কারণ বেহেশতে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। ঐ সব লোকদের পূর্বপুরুষেরা নবীদের উপরও এই রকম করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তোমরা আনন্দে উৎফুল্ল হয়ে নৃত্য করো, কারণ স্বর্গে তোমাদের জন মহামূল্য পুরস্কার আছে। এদের পূর্বপুরুষেরাও প্রবক্তা নবীদের প্রতি এই রকমই ব্যবহার করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন তোমরা আনন্দ করবে, আনন্দে নৃত্য করবে কারণ দেখ স্বর্গে তোমাদের জন্য পুরস্কার সঞ্চিত আছে৷ ওদের পূর্বপুরুষরা ভাববাদীদের সঙ্গে এই রকমই ব্যবহার করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেদিন আনন্দ করও নাচ, কারণ দেখ, স্বর্গে তোমাদের অনেক পুরষ্কার আছে; কারণ তাদের বংশধরেরাও ভাববাদীদের প্রতি তাই করত।