Luke 6:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ তোমাদেরকে, যারা এখন পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হবে; ধিক্‌ তোমাদেরকে, যারা এখন হাসছো, কারণ তোমরা মাতম করবে ও কাঁদবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খাদ্য প্রাচুর্যে পরিতৃপ্ত যারা, ধিক্ তোমাদের, কারণ তোমরা ক্ষুধার্ত হবে। যারা এখন হাসছ, ধিক্ তোমাদের, কারণ তোমরা বিলাপ ও কান্নাকাটি করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ তোমাদিগকে, যাহারা এক্ষণে পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হইবে; ধিক্‌ তোমাদিগকে, যাহারা এক্ষণে হাস্য কর, কারণ তোমরা বিলাপ ও রোদন করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা যাঁরা আজ পরিতৃপ্ত, ধিক্ তোমাদের, কারণ তোমরা ক্ষুধার্ত হবে৷ তোমরা যাঁরা আজ হাসছ, ধিক্ তোমাদের, কারণ তোমরা কাঁদবে, শোক করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধিক তোমাদের, যারা এখন পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হবে; ধিক তোমাদের, যারা হাসে, কারণ তোমারা দুঃখ করবে ও কাঁদবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ তোমাদিগকে, যাহারা এক্ষণে পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হইবে; ধিক্‌ তোমাদিগকে, যাহারা এক্ষণে হাস্য কর, কারণ তোমরা বিলাপ ও রোদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্‌ তৃপ্ত লোকেরা! তোমাদের তো খিদে পাবে। ধিক্‌ যারা হাসছ! তোমরা দুঃখ করবে ও কাঁদবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য তৃপ্ত লোকেরা! তোমাদের তো খিদে পাবে। ঘৃণ্য যারা হাসছ! তোমরা দুঃখ করবে ও কাঁদবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায়, পরিতৃপ্ত যারা, দুর্ভাগ্য তোমাদের তোমরা ক্ষুধার্ত হবে। আজ যারা হাসছ, ধিক তোমাদের, দুঃখে আকুল হয়ে কাঁদতে হবে তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা আজ পরিতৃপ্ত, ধিক্ তোমাদের, কারণ তোমরা ক্ষুধার্ত হবে৷ তোমরা যারা আজ হাসছ, ধিক্ তোমাদের, কারণ তোমরা কাঁদবে, শোক করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তোমাদের, যারা এখন পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হবে; ধিক তোমাদের, যারা হাসে, কারণ তোমরা দুঃখ করবে ও কাঁদবে।