Luke 6:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা তোমাদেরকে মহব্বত করে, তাদেরকেই মহব্বত করলে তোমরা কিরূপ সাধুবাদ পেতে পার? কেননা, গুনাহ্গার লোকেরাও, যারা তাদেরকে মহব্বত করে, তারাও তাদেরকে মহব্বত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমাদের কৃতিত্ব কোথায়? এমনকি, পাপীদের যারা ভালোবাসে, পাপীরা তাদেরই ভালোবাসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার? কেননা পাপীরাও, যাহারা তাহাদিগকে প্রেম করে, তাহাদিগকে প্রেম করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা তোমাদের ভালবাসে, তোমরা যদি কেবল তাদেরই ভালবাস, তবে তাতে প্রশংসার কি আছে? কারণ পাপীরাও তো একই রকম করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা তোমাদের ভালবাসে, যদি শুধু তাদেরই ভালবাসো তবে তাতে প্রশংসার কী আছে? কেননা পাপীরাও, যারা তাদের ভালবাসে, তারাও তাদেরই ভালবাসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার? কেননা, পাপীরাও, যাহারা তাহাদিগকে প্রেম করে, তাহারাও তাহাদিগকে প্রেম করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যারা তোমাদের ভালবাসে তোমরা যদি তাদেরই কেবল ভালবাস তবে তাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো এইভাবে ভালবেসে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যারা তোমাদের মহব্বত করে তোমরা যদি তাদেরই কেবল মহব্বত কর তবে তাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো এইভাবে মহব্বত করে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তোমাদের ভালবাসে, তাদের ভালবাসলে তাতে তোমাদের কৃতিত্ব কোথায়? পাপীদের যারা ভালবাসে, পাপীরাও তাদের ভালবাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যারা তোমাদের ভালবাসে, তোমরা যদি কেবল তাদেরই ভালবাস, তবে তাতে প্রশংসার কি আছে? কারণ পাপীরাও তো একই রকম করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা তোমাদের ভালবাসে, যদি শুধু তাদেরই ভালবাসো তবে তাতে ধন্যবাদের কি আছে? কারণ পাপীরাও, যারা তাদের ভালবাসে, তারাও তাদেরই ভালবাসে।