Luke 6:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গুনাহ্‌গার লোকেরাও তা-ই করে। আর যাদের কাছে পাবার আশা থাকে, যদি তাদেরকেই ধার দাও, তবে তোমরা কিরূপ সাধুবাদ পেতে পার? গুনাহ্‌গার লোকেরাও গুনাহ্‌গার লোকদেরকে ধার দেয়, যেন সেই পরিমাণে ফিরে পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের কাছে ঋণ পরিশোধের নিশ্চয়তা আছে, শুধুমাত্র তাদেরই যদি তোমরা ঋণ দাও, তাহলে তোমাদের কৃতিত্ব কোথায়? পাপীরাও তো তাদের সমস্ত ঋণ ফেরত পাওয়ার আশায় পাপীদের ঋণ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহাদের কাছে পাইবার আশা থাকে, যদি তাহাদিগকেই ধার দেও, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার? পাপীরাও পাপীদিগকে ধার দেয়, যেন সেই পরিমাণে পুনরায় পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা ধার শোধ করতে পারে এমন লোকদেরই যদি কেবল তোমরা ধার দাও, তবে তাতে প্রশংসার কি আছে? এমন কি পাপীরাও তা ফিরে পাবার আশায় তাদের মতো পাপীদের ধার দেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যাদের কাছে পাবার আশা আছে, যদি তাদেরই ধার দাও, তবে তোমরা কেমন করে প্রশংসা পেতে পার? পাপীরাও পাপীদেরই ধার দেয়, যেন সেই পরিমাণে পুনরায় পায় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাপীরাও তাহাই করে। আর যাহাদের কাছে পাইবার আশা থাকে, যদি তাহাদিগকেই ধার দেও, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার? পাপীরাও পাপীদিগকে ধার দেয়, যেন সেই পরিমাণে পুনরায় পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের কাছ থেকে তোমরা ফিরে পাবার আশা কর, যদি তাদেরই টাকা ধার দাও তবে তাতে প্রশংসার কি আছে? পাবে বলেই তো খারাপ লোকেরা খারাপ লোকদের ধার দিয়ে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের কাছ থেকে তোমরা ফিরে পাবার আশা কর, যদি তাদেরই টাকা ধার দাও তবে তাতে প্রশংসার কি আছে? পাবে বলেই তো খারাপ লোকেরা খারাপ লোকদের ধার দিয়ে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের কাছে ফেরৎ পাওয়ার সম্ভাবনা আছে, তাদের ধার দেওয়ার মধ্যে তোমাদের কৃতিত্ব? পাপীরাও তো পাপীদের ধার দেয় এবং আবার তা ফিরে পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা ধার শোধ করতে পারে এমন লোকদেরই যদি কেবল তোমরা ধার দাও, তবে তাতে প্রশংসার কি আছে? এমন কি পাপীরাও তা ফিরে পাবার আশায় তাদের মতো পাপীদের ধার দেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাদের কাছে পাবার আশা আছে, যদি তাদেরই ধার দাও, তবে তোমরা কেমন করে ধন্যবাদ পেতে পার? পাপীরাও পাপীদেরই ধার দেয়, যেন সেই পরিমাণে পুনরায় পায়।