Luke 6:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা বিচার করো না, তাতে তোমাদেরও বিচার করা হবে না; আর দোষী করো না, তাতে তোমাদেরও দোষী করা হবে না। তোমরা ছেড়ে দিও, তাতে তোমাদেরও ছেড়ে দেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বিচার কোরো না, তাহলে তোমাদের বিচার করা হবে না। কাউকে দোষী কোরো না, তাহলে তোমাদেরও দোষী সাব্যস্ত করা হবে না। ক্ষমা কোরো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অপরের বিচার কোর না, তাহলে তোমাদেরও বিচারের সম্মুখীন হতে হবে না৷ অপরের দোষ ধরো না, তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না৷ অন্যকে ক্ষমা কোর, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা বিচার করও না, তাতে বিচারিত হবে না । আর কাউকে দোষ দিও না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না । তোমরা ক্ষমা কর, তাতে তোমাদেরও ক্ষমা করা হবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অন্যদের দোষ ধরে বেড়িয়ো না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যদের শাস্তি পাবার যোগ্য বলে মনে কোরো না, তাতে তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না। অন্যদের ক্ষমা কোরো, তাতে তোমাদেরও ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অন্যদের দোষ ধরে বেড়িয়ো না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যদের শাস্তি পাবার যোগ্য বলে মনে কোরো না, তাতে তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না। অন্যদের মাফ কোরো, তাতে তোমাদেরও মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার হবে না। কাউকে দোষী সাব্যস্ত করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। ক্ষমা কর, তাহলে তোমারাও ক্ষমা লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অপরের বিচার করো না, তাহলে তোমাদেরও বিচারের সম্মুখীন হতে হবে না৷ অপরের দোষ ধরো না, তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না৷ অন্যকে ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা বিচার করও না, তাতে বিচারিত হবে না। আর কাউকে দোষ দিও না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। তোমরা ক্ষমা কর, তাতে তোমাদেরও ক্ষমা করা হবে।