Luke 6:45 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল মানুষ তার হৃদয়ের ভাল ভাণ্ডার থেকে ভালই বের করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দই বের করে; যেহেতু হৃদয়ের উপচয় থেকে তার মুখ কথা বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভালো মানুষ তার অন্তরের সঞ্চিত ভালো ভাণ্ডার থেকে ভালো বিষয়ই বের করে, এবং মন্দ মানুষ তার অন্তরের সঞ্চিত মন্দ ভাণ্ডার থেকে মন্দ বিষয়ই বের করে। কারণ হৃদয় থেকে যা উপচে পড়ে মুখ সেকথাই ব্যক্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল মানুষ আপন হৃদয়ের ভাল ভাণ্ডার হইতে ভালই বাহির করে; এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে; যেহেতুক হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সত্ লোকের অন্তরের ভাল ভাণ্ডার থেকে ভাল জিনিসই বের হয়৷ আর দুষ্ট লোকের মন্দ অন্তর থেকে মন্দ বিষয়ই বের হয়৷ মানুষের অন্তরে যা থাকে তার মুখ সে কথাই বলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভালো মানুষ নিজের হৃদয়ের ভালো ভাণ্ডার থেকে ভালো জিনিসই বের করে এবং মন্দ লোক মন্দ ভাণ্ডার থেকে মন্দ জিনিসই বের করে; কারণ তার হৃদয়ে যা থাকে সে মুখেও তাই বলে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল মানুষ আপন হৃদয়ের ভাল ভাণ্ডার হইতে ভালই বাহির করে; এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে; যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাল লোক তার অন্তর-ভরা ভাল থেকে ভাল কথাই বের করে আনে, আর মন্দ লোক তার অন্তর-ভরা মন্দ থেকে মন্দ কথা বের করে আনে। মানুষের অন্তর যা দিয়ে পূর্ণ থাকে মুখ তো সেই কথাই বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাল লোক তার অন্তর-ভরা ভাল থেকে ভাল কথাই বের করে আনে, আর খারাপ লোক তার অন্তর-ভরা খারাপী থেকে খারাপ কথা বের করে আনে। মানুষের অন্তর যা দিয়ে পূর্ণ থাকে মুখ তো সেই কথাই বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ ব্যক্তির মহৎ অন্তরের ভাণ্ডার থেকে যা কিছু ভাল তাই বার হয়ে আসে এবং অসৎ ব্যক্তির হীন অন্তরের ভাণ্ডার থেকে মন্দই বার হয়ে আসে। কারণ মানুষের হৃদয়ে যার প্রাচুর্য, সেই অনুযায়ীই সে কথা বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৎ লোকের অন্তরের ভাল ভাণ্ডার থেকে ভাল জিনিসই বার হয়৷ আর দুষ্ট লোকের মন্দ অন্তর থেকে মন্দ বিষয়ই বার হয়৷ মানুষের অন্তরে যা থাকে তার মুখ সে কথাই বলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভালো মানুষ নিজের হৃদয়ের ভালো ভান্ডার থেকে ভালো জিনিসই বের করে এবং মন্দ লোক মন্দ ভান্ডার থেকে মন্দ জিনিসই বের করে; কারণ তার হৃদয়ে যা থাকে সে মুখেও তাই বলে।