Luke 6:49 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে শুনে পালন না করে, সে এমন এক ব্যক্তির মত, যে মাটির উপরে কোন ভিত্তিমূল ছাড়াই বাড়ি নির্মাণ করলো; পরে পানির স্রোত বেগে বয়ে সেই বাড়িতে লাগল, আর অমনি তা পড়ে গেল এবং সেই বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে আমার কথা শুনেও সেই অনুযায়ী কাজ করে না, সে এমন একজনের মতো, যে ভিত ছাড়াই জমিতে বাড়ি নির্মাণ করল। প্রবল স্রোত যে মুহূর্তে সেই বাড়িতে আঘাত হানল, বাড়িটি পড়ে গেল, আর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে, বিনা ভিত্তিমূলে, গৃহ নির্ম্মাণ করিল; পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে আমার কথা শোনে অথচ সেই মতো কাজ না করে, সে এমন একজন লোকের মতো, য়ে মাটির উপর ভিত ছাড়াই বাড়ি তৈরী করেছিল৷ পরে নদীর স্রোত এসে তাতে আঘাত করলে তখনই বাড়িটা ভেঙ্গে পড়ল এবং একেবারে ধ্বংস হয়ে গেল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যে শুনে পালন না করে, সে এমন এক ব্যক্তির মতো, যে মাটির উপরে, বিনা ভিতে, বাড়ি তৈরি করল; পরে প্রচণ্ড জলের স্রোত এসে সেই বাড়িতে লাগল, আর অমনি তা পড়ে গেল এবং সেই বাড়ি সম্পূর্ণ ভাবে ধ্বংস হল। “
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে, বিনা ভিত্তিমূলে, গৃহ নির্মাণ করিল; পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে আমার কথা শোনে অথচ সেইমত কাজ না করে সে এমন একজন লোকের মত, যে মাটির উপর ভিত্তি ছাড়াই ঘর তৈরী করল। পরে নদীর জলের স্রোত যখন সেই ঘরের উপর এসে পড়ল তখনই সেই ঘরটা পড়ে একেবারে ধ্বংস হয়ে গেল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে আমার কথা শোনে অথচ সেইমত কাজ না করে সে এমন একজন লোকের মত, যে মাটির উপর ভিত্তি ছাড়াই ঘর তৈরী করল। পরে নদীর পানির স্রোত যখন সেই ঘরের উপর এসে পড়ল তখনই সেই ঘরটা পড়ে একেবারে ধ্বংস হয়ে গেল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে আমার কথা শোনে অথচ সেই মত কাজ করে না, সে সেই ব্যক্তির মত যে ভিত্তি ছাড়াই মাটির উপরে ঘর বেঁধেছিল এবং তার গায়ে বন্যার ধাক্কা লাগতেই তক্ষুণি পড়ে গেল। সেই পতন হল ঘোরতর সাংঘাতিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে আমার কথা শোনে অথচ সেই মতো কাজ না করে, সে এমন একজন লোকের মতো, যে মাটির উপর ভিত ছাড়াই বাড়ি তৈরী করেছিল৷ পরে নদীর স্রোত এসে তাতে আঘাত করলে তখনই বাড়িটা ভেঙ্গে পড়ল এবং একেবারে ধ্বংস হয়ে গেল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে শুনে পালন না করে, সে এমন একজন বোকা লোকের মত, যে মাটির উপরে, বিনা ভিতে, ঘর তৈরি করল; পরে প্রচণ্ড জলের স্রোত এসে সেই ঘরে লাগল, আর অমনি তা পড়ে গেল এবং সেই বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হল।