Luke 6:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বিশ্রামবারে সুস্থ করেন কি না তা দেখবার জন্য আলেমেরা ও ফরীশীরা তাঁর প্রতি দৃষ্টি রাখল, যেন তাঁর নামে দোষারোপ করার সূত্র পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরিশী ও শাস্ত্রবিদরা যীশুর বিরুদ্ধে অভিযোগ আনার জন্য কোনো সূত্রের সন্ধানে ছিল। সেইজন্য যীশু বিশ্রামদিনে সুস্থ করেন কি না, সেদিকে ছিল তাদের তীক্ষ্ণ দৃষ্টি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অধ্যাপকেরা ও ফরীশীরা, তিনি বিশ্রামবারে সুস্থ করেন কি না, দেখিবার জন্য তাঁহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাঁহার নামে দোষারোপ করিবার সূত্র পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাকে বিশ্রামবারে সুস্থ করেন কি না দেখার জন্য ব্যবস্থার শিক্ষকরা ও ফরীশীরা তাঁর ওপর নজর রাখছিল, য়েন তারা যীশুর বিরুদ্ধে দোষ দেবার কোন সূত্র খুঁজে পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, তিনি বিশ্রামবারে সুস্থ করেন কি না, দেখবার জন্য তাঁর দিকে নজর রাখল, যেন তাঁকে দোষারোপ করার কারণ খুঁজে পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অধ্যাপকেরা ও ফরীশীরা, তিনি বিশ্রামবারে সুস্থ করেন কি না, দেখিবার জন্য তাঁহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাঁহার নামে দোষারোপ করিবার সূত্র পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধর্ম-শিক্ষকেরা ও ফরীশীরা যীশুকে দোষ দেবার একটা অজুহাত খুঁজছিলেন। তাই বিশ্রামবারে তিনি কাউকে সুস্থ করেন কি না তা দেখবার জন্য তাঁরা যীশুর উপর ভালভাবে নজর রাখতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলেমেরা ও ফরীশীরা ঈসাকে দোষ দেবার একটা অজুহাত খুঁজছিলেন। তাই বিশ্রামবারে তিনি কাউকে সুস্থ করেন কি না তা দেখবার জন্য তাঁরা ঈসার উপর ভালভাবে নজর রাখতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাকে সাব্বাথ দিনে সুস্থ করেন কিনা দেখবার জন্য ফরিশী ও শাস্ত্রবিদরা তার উপরে কড়া নজর রাখল, যাতে তাঁকে দোষী করার সূত্র পেতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাকে বিশ্রামবারে সুস্থ করেন কি না দেখার জন্য ব্যবস্থার শিক্ষকরা ও ফরীশীরা তাঁর ওপর নজর রাখছিল, যেন তারা যীশুর বিরুদ্ধে দোষ দেবার কোন সূত্র খুঁজে পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, তিনি বিশ্রামবারে তাকে সুস্থ করেন কি না তা দেখবার জন্য লোকেরা তাঁর প্রতি নজর রাখল; যেন তারা তাঁকে দোষ দেওয়ার কারণ খুঁজে পায়।