Luke 7:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কাছে গিয়ে খাট সপর্শ করলেন; তাতে বাহকেরা দাঁড়ালো। তিনি বললেন, হে যুবক, তোমাকে বলছি, উঠ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি এগিয়ে গিয়ে শবদেহ রাখা খাট স্পর্শ করলেন। আর যারা বাহক তারা দাঁড়িয়ে পড়ল। তিনি বললেন, “ওহে যুবক, আমি তোমাকে বলছি, তুমি ওঠো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন; আর বাহকেরা দাঁড়াইল। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারপর তিনি কাছে এসে শবের খাট ছুঁলেন, তখন যাঁরা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়িয়ে পড়ল৷ এমন সময় যীশু বললেন, ‘যুবক, আমি তোমায় বলছি তুমি ওঠো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি কাছে গিয়ে খাট স্পর্শ করলেন; আর যারা বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল । তিনি বললেন, “হে যুবক, তোমাকে বলছি ওঠো ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন; আর বাহকেরা দাঁড়াইল। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যীশু কাছে গিয়ে খাট ছুঁলেন। এতে যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। যীশু বললেন, “যুবক, আমি তোমাকে বলছি, ওঠো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি কাছে গিয়ে খাট ছুঁলেন। এতে যারা লাশ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। ঈসা বললেন, “যুবক, আমি তোমাকে বলছি, ওঠো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি কাছে গিয়ে শবাধারটিকে স্পর্শ করলেন। শববাহকেরা থেমে দাঁড়াল। তখন যীশু বললেন, যুবক, আমার আদেশ, তুমি ওঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি কাছে এসে শবের খাট ছুঁলেন, তখন যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়িয়ে পড়ল৷ এমন সময় যীশু বললেন, “যুবক, আমি তোমায় বলছি তুমি ওঠো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি কাছে গিয়ে খাট স্পর্শ করলেন; আর যারা বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। তিনি বললেন, “হে যুবক, তোমাকে বলছি ওঠো।”