Luke 7:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে কি দেখতে গিয়েছিলে? কি কোমল পোশাক পরা কোন ব্যক্তিকে? দেখ, যারা জাঁকাল পোশাক পরে এবং বিলাসিতায় কাল যাপন করে, তারা তো রাজপ্রাসাদে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না হলে, তোমরা কী দেখতে গিয়েছিলে? মোলায়েম পোশাক পরা কোনো মানুষকে? তা নয়, যারা মূল্যবান পোশাক পরে, বিলাসবহুল জীবনযাপন করে, তারা তো রাজপ্রাসাদে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কি দেখিতে গিয়াছিলে? কি কোমল বস্ত্র পরিহিত কোন ব্যক্তিকে? দেখ, যাহারা জাঁকাল পোষাক পরে এবং ভোগসুখে কাল যাপন করে, তাহারা রাজবাটীতে থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তা না হলে কি দেখতে গিয়েছিলে? একজন লোক বেশ জমকালো পোশাক পরা? না৷ যাঁরা দামী জামা কাপড় পরে এবং বিলাসে জীবন কাটায় তারা তো প্রাসাদে থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কী একটি নল (ঘাস জাতীয় উদ্ভিদ) বাতাসে দুলছে? তবে কী দেখতে গিয়েছিলে? কী সুন্দর পোশাক পরা কোনও লোককে? দেখ, যারা দামী পোষাক পরে এবং ভোগ বিলাসে জীবন যাপন করে, তারা রাজবাড়িতে থাকে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে কি দেখিতে গিয়াছিলে? কি কোমল বস্ত্র পরিহিত কোন ব্যক্তিকে? দেখ, যাহারা জাঁকাল পোষাক পরে এবং সুখভোগে কাল যাপন করে, তাহারা রাজবাটীতে থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে কি দেখতে গিয়েছিলেন? সুন্দর কাপড় পরা একজন লোককে কি? যারা দামী দামী কাপড় পরে ও জাঁকজমকের সংগে বাস করে তারা তো রাজবাড়ীতে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে কি দেখতে গিয়েছিলেন? সুন্দর কাপড় পরা একজন লোককে কি? যারা দামী দামী কাপড় পরে ও জাঁকজমকের সংগে বাস করে তারা তো রাজবাড়ীতে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথবা মোলায়েম পোষাক পরা কোন লোককে দেখতে? শোন, যারা জমকালো পোষাক পরে ও ভোগবিলাসে জীবন কাটায়, তারা রাজপ্রাসাদেরই থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা না হলে কি দেখতে গিয়েছিলে? একজন লোক বেশ জমকালো পোশাক পরা? না৷ যারা দামী জামা কাপড় পরে এবং বিলাসে জীবন কাটায় তারা তো প্রাসাদে থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কি দেখতে গিয়েছিলে? কি সুন্দর পোষাক পরা কোনও লোককে? দেখ, যারা দামী পোষাক পরে এবং ভোগবিলাসে এবং সম্মানের সহিত জীবন যাপন করে, তারা রাজবাড়িতে থাকে।