Luke 7:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে কি দেখতে গিয়েছিলে? কি এক জন নবীকে? হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, নবীর চেয়েও শ্রেষ্ঠ ব্যক্তিকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা কী দেখতে গিয়েছিলে? কোনো ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলি, ভাববাদীর চেয়েও মহত্তর একজনকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কি দেখিতে গিয়াছিলে? কি এক জন ভাববাদীকে? হাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, ভাববাদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে তোমরা কি দেখতে গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, তোমরা য়াঁকে দেখেছ তিনি একজন ভাববাদীর থেকেও মহান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে কী দেখতে গিয়েছিলে? কী এক জন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি ভাববাদীর থেকেও মহান ব্যক্তিকে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে কি দেখিতে গিয়াছিলে? কি একজন ভাববাদীকে? হাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, ভাববাদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে কি দেখতে গিয়েছিলেন? কোন নবীকে কি? হ্যাঁ, আমি আপনাদের বলছি, তিনি নবীর চেয়েও বড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে কি দেখতে গিয়েছিলেন? কোন নবীকে কি? জ্বী, আমি আপনাদের বলছি, তিনি নবীর চেয়েও বড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে কেন গিয়েছিল? কোন নবীকে দেখতে? বাস্তবিক, আমি তোমাদের বলছি, ইনি নবীর চেয়েও মহান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে তোমরা কি দেখতে গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, তোমরা যাকে দেখেছ তিনি একজন ভাববাদীর থেকেও মহান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কি দেখতে গিয়েছিলে? কি একজন ভাববাদীকে দেখবার জন্য? হ্যাঁ, আমি তোমাদের বলছি ভাববাদী থেকেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।