Luke 7:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইনি সেই ব্যক্তি, যাঁর বিষয়ে লেখা আছে, “দেখ, আমি আমার দূতকে তোমার আগে প্রেরণ করি, সে তোমার আগে তোমার পথ প্রস্তুত করবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইনিই সেই ব্যক্তি, যাঁর সম্পর্কে লেখা আছে: “ ‘আমি আমার বার্তাবাহককে তোমার আগে পাঠাব, যে তোমার আগে তোমার জন্য পথ প্রস্তুত করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইনি সেই ব্যক্তি, যাঁহার বিষয়ে লেখা আছে, “দেখ, আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি, সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইনি সেই লোক য়াঁর বিষয়ে লেখা হয়েছে: ‘দেখ, আমি তোমার আগে আগে আমার এক সহায়কে পাঠাচ্ছি৷ সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে৷’ মালাখি 3:1
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইনি সেই ব্যক্তি,” যাঁর বিষয়ে লেখা আছে, “দেখ আমি আমার দূতকে তোমার আগে পাঠাব, সে তোমার আগে তোমার জন্য রাস্তা তৈরি করবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইনি সেই ব্যক্তি, যাঁহার বিষয়ে লেখা আছে, “দেখ, আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি, সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহনই সেই লোক যাঁর বিষয়ে পবিত্র শাস্ত্রে লেখা আছে, ‘দেখ, আমি তোমার আগে আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি। সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়াই সেই লোক যাঁর বিষয়ে পাক-কিতাবে লেখা আছে, ‘দেখ, আমি তোমার আগে আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি। সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইনিই সেই ব্যক্তি যাঁর বিষয়ে শাস্ত্রে লেখা আছেঃ ‘দেখ, আমি তোমার আগে দূত প্রেরণ করছি। তিনি তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবেন।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইনি সেই লোক যার বিষয়ে লেখা হয়েছে: ‘দেখ, আমি তোমার আগে আগে আমার এক সহায়ককে পাঠাচ্ছি৷ সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইনি সেই ব্যক্তি,” যাঁর বিষয়ে লেখা আছে, “দেখ আমি আমার দূতকে তোমার আগে পাঠাব, সে তোমার আগে তোমার রাস্তা তৈরী করবে।