Luke 7:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(আর সমস্ত লোক ও কর-আদায়কারীরা এই কথা শুনে আল্লাহ্কে ধর্মময় বলে স্বীকার করলো, কেননা তারা ইয়াহিয়ার বাপ্তিস্ম গ্রহণ করেছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব লোক, এমনকি, কর আদায়কারীরাও, যীশুর শিক্ষা শুনে ঈশ্বরের পথকে সঠিক বলে স্বীকার করল, কারণ তারা বুঝতে পারল, যোহনের কাছে বাপ্তিষ্ম নিয়ে তারা ভুল করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত লোক ও করগ্রাহীরা কথা শুনিয়া যোহনের বাপ্তিস্মে বাপ্তাইজিত হওয়াতে ঈশ্বরকে ধর্ম্মময় বলিয়া স্বীকার করিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা যীশুর প্রচার শুনেছিল, তাদের মধ্যে পাপীষ্ঠরা ও কর আদায়কারীরাও য়োহনের বাপ্তিস্ম নিয়ে স্বীকার করল য়ে ঈশ্বর ন্যায়পরায়ণ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সমস্ত লোক ও কর আদায়কারীরা যারা যোহনের বাপ্তিস্মে বাপ্তাইজিত হয়েছে এই কথা শুনে তারা ঈশ্বরকে ধার্মিক বলে স্বীকার করল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাঁহা হইতেও মহান। আর সমস্ত লোক ও করগ্রাহীরা কথা শুনিয়া যোহনের বাপ্তিস্মে বাপ্তাইজিত হওয়াতে ঈশ্বরকে ধর্মময় বলিয়া স্বীকার করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
(সব সাধারণ লোকেরা ও কর্-আদায়কারীরা যোহনের প্রচার শুনেছিল এবং তাঁর কাছে বাপ্তিস্ম গ্রহণ করে ঈশ্বরকে ন্যায়বান বলে স্বীকার করে নিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
(সমস্ত সাধারণ লোকেরা ও খাজনা-আদায়কারীরা ইয়াহিয়ার তবলিগ শুনেছিল এবং তাঁর কাছে তরিকাবন্দী গ্রহণ করে আল্লাহ্কে ন্যায়বান বলে স্বীকার করে নিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(যারা যোহনের কাছে বাপ্তিষ্ম গ্রহণ করেছিল, সেই সমস্ত লোক, এমন কি কর-আদায়কারীরাও তাঁর কথা সুনে ঈশ্বরের ধার্মিকতার বিধান পালন করল। কিন্তু ফরিশী ও শাস্ত্রজ্ঞরা তাঁর কাছে বাপ্তিষ্ম গ্রহণ না করে, তাদের জীবনে ঈশ্বরের উদ্দেশ্যকে ব্যর্থ করল।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(যারা যীশুর প্রচার শুনেছিল, তাদের মধ্যে পাপীষ্ঠরা ও কর আদায়কারীরাও যোহনের বাপ্তিস্ম নিয়ে স্বীকার করল যে ঈশ্বর ন্যায়পরায়ণ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সমস্ত লোক ও কর আদায়কারীরা যারা যোহনের বাপ্তিষ্মের বাপ্তাইজিত হয়েছে এই কথা শুনে তারা ঈশ্বরকে ধার্মিক বলে স্বীকার করল;