Luke 7:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফরীশীদের মধ্যে এক জন তাঁকে তার সঙ্গে ভোজন করতে দাওয়াত করলো। তাতে তিনি সেই ফরীশীর বাড়িতে প্রবেশ করে ভোজনে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর একজন ফরিশী আহার করার জন্য যীশুকে নিমন্ত্রণ করল। যীশু তার বাড়িতে গেলেন এবং খাবারের সময় আসনে হেলান দিয়ে বসলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরীশীদের মধ্যে এক জন তাঁহাকে আপনার সঙ্গে ভোজন করিতে নিমন্ত্রণ করিল। তাহাতে তিনি সেই ফরীশীর বাটীতে প্রবেশ করিয়া ভোজনে বসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিন একজন ফরীশী তাঁর বাড়িতে যীশুকে নিমন্ত্রণ করল৷ তাই তিনি তার বাড়িতে গিয়ে সেখানে খাবার আসন নিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ফরীশীদের মধ্যে এক জন যীশুকে তার সঙ্গে ভোজন করতে নিমন্ত্রণ করল । তাতে তিনি সেই ফরীশীর বাড়িতে গিয়ে ভোজনে বসলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরীশীদের মধ্যে একজন তাঁহাকে আপনার সঙ্গে ভোজন করিতে নিমন্ত্রণ করিল। তাহাতে তিনি সেই ফরীশীর বাটীতে প্রবেশ করিয়া ভোজনে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন ফরীশী যীশুকে তাঁর সংগে খাবার নিমন্ত্রণ করলেন। তখন যীশু তাঁর বাড়ীতে গিয়ে ভোজে যোগ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন ফরীশী ঈসাকে তাঁর সংগে খাবার দাওয়াত করলেন। তখন ঈসা তাঁর বাড়ীতে গিয়ে ভোজে যোগ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন একজন ফরিশী যীশুকে নিমন্ত্রণ করল। যীশু তার বাড়িতে গিয়ে আহারের জন্য আসন গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন একজন ফরীশী তার বাড়িতে যীশুকে নিমন্ত্রণ করল৷ তাই তিনি তার বাড়িতে গিয়ে সেখানে খাবার আসন নিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরীশীদের মধ্যে একজন যীশুকে তার সঙ্গে ভোজন করতে নিমন্ত্রণ করল। তাতে তিনি সেই ফরীশীর বাড়িতে গিয়ে ভোজনে বসলেন।