Luke 7:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ঈসার কাছে এসে আগ্রহপূর্বক ফরিয়াদ করে বলতে লাগলেন, আপনি যে তার জন্য এই কাজ করেন, তিনি তার যোগ্য;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যীশুর কাছে এসে তাঁকে কাতর মিনতি জানালেন, “এই ব্যক্তি আপনার সাহায্য পাওয়ার যোগ্য,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা যীশুর কাছে আসিয়া আগ্রহ পূর্ব্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাঁহার জন্য এই কার্য্য করেন, তিনি তাহার যোগ্য;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা যীশুর কাছে এসে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, ‘যার জন্য আপনাকে এই কাজ করতে বলছি, তিনি একজন য়োগ্য লোক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা যীশুর কাছে গিয়ে বিশেষভাবে অনুরোধ করে বলতে লাগলেন, “আপনি যেন তাঁর জন্য এই কাজ করেন, তিনি এর যোগ্য,”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা যীশুর কাছে আসিয়া আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাঁহার জন্য এই কার্য করেন, তিনি তাহার যোগ্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই নেতারা যীশুর কাছে এসে তাঁকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, “আপনি যাঁর জন্য এই কাজ করবেন তিনি এর উপযুক্ত,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই নেতারা ঈসার কাছে এসে তাঁকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, “আপনি যাঁর জন্য এই কাজ করবেন তিনি এর উপযুক্ত,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা এসে যীশুকে একান্তভাবে অনুনয় করে বললেন, ইনি যোগ্য ব্যক্তি। এঁকে আপনার সাহায্য করা উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা যীশুর কাছে এসে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, “যাঁর জন্য আপনাকে এই কাজ করতে বলছি, তিনি একজন যোগ্য লোক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা যীশুর কাছে গিয়ে বিশেষভাবে অনুরোধ করে বলতে লাগলেন, “আপনি যেন তাঁর জন্য এই কাজ করেন, তিনি এর যোগ্য,”