Luke 7:40 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জবাবে ঈসা তাঁকে বললেন, শিমোন, তোমাকে আমার কিছু বলবার আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাকে উত্তর দিলেন, “শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে।” শিমোন বলল, “গুরুমহাশয়, বলুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, শিমোন, তোমাকে আমার কিছু বলিবার আছে। সে কহিল, গুরো, বলুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর জবাবে যীশু তাকে বললেন, ‘শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে৷’ শিমোন বলল, ‘বেশ তো গুরু, বলুন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু উত্তরে তাকে বললেন, “শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে ।” সে বলল, “গুরু বলুন ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, শিমোন, তোমাকে আমার কিছু বলিবার আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু সেই ফরীশীকে বললেন, “শিমোন, তোমাকে আমার কিছু বলবার আছে।” শিমোন বললেন, “গুরু, বলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা সেই ফরীশীকে বললেন, “শিমোন, তোমাকে আমার কিছু বলবার আছে।” শিমোন বললেন, “হুজুর, বলুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাকে বললেন, শিমোন, তোমাকে আমার কিছু বলার রাছে। সে বলল, বলুন, গুরুদেব! যীশু বললেন, এক মহাজনের দুজন খাতক ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর জবাবে যীশু তাকে বললেন, “শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে৷” শিমোন বলল, “বেশ তো গুরু, বলুন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু উত্তরে তাকে বললেন, “শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে।” সে বলল, “গুরু বলুন।”