Luke 7:43 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিমোন জবাবে বললো, আমার মনে হয়, যার বেশি ঋণ মাফ করলেন, সেই। তিনি তাকে বললেন, যথার্থ বিচার করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমোন উত্তর দিল, “আমার মনে হয়, যার বেশি ঋণ মকুব করা হয়েছিল, সেই।” যীশু বললেন, “তুমি যথার্থ বিচার করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিমোন উত্তর করিল, আমার বোধ হয়, যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন, সেই। তিনি তাহাকে কহিলেন, যথার্থ বিচার করিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শিমোন বলল, ‘আমি মনে করি যার বেশী ঋণ মুকুব করা হল সেই৷’ যীশু তাকে বললেন, ‘তুমি ঠিক বলেছ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শিমোন বলল, “আমার মনে হয়, যার বেশি ঋণ ক্ষমা করা হয়েছিল, সেই ।” তিনি বললেন, “ঠিক বিচার করেছ ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিমোন উত্তর করিল, আমার বোধ হয়, যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন, সেই। তিনি তাহাকে কহিলেন, যথার্থ বিচার করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিমোন বললেন, “আমার মনে হয়, যার বেশী ঋণ ক্ষমা করা হল সে-ই।” যীশু তাঁকে বললেন, “তুমি ঠিক বলেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিমোন বললেন, “আমার মনে হয়, যার বেশী ঋণ মাফ করা হল সে-ই।” ঈসা তাঁকে বললেন, “তুমি ঠিক বলেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমোন উত্তর দিল, আমার মনে হয় যার বেশী ঋণ মকুব হয়েছিল সেই-ই। তিনি বললেন, হ্যাঁ, যথার্থ বিচার করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিমোন বলল, “আমি মনে করি যার বেশী ঋণ মকুব করা হল সে-ই৷” যীশু তাকে বললেন, “তুমি ঠিক বলেছ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিমোন বলল, “আমার মনে হয়, যার বেশি ঋণ ক্ষমা করা হয়েছিল, সেই।” তিনি বললেন, “ঠিক বিচার করেছ।”