Luke 7:49 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যারা তাঁর সঙ্গে ভোজনে বসেছিল, তারা মনে মনে বলতে লাগল, এ কে যে, গুনাহ্‌ মাফ করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য অতিথিরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল “ইনি কে, যে পাপও ক্ষমা করেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাহারা তাঁহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, তাহারা মনে মনে বলিতে লাগিল, এ কে যে পাপক্ষমাও করে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা তাঁর সঙ্গে খেতে বসেছিল, তারা পরস্পর বলাবলি করতে লাগল, ‘ইনি কে য়ে পাপ ক্ষমা করেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যারা তাঁর সঙ্গে খেতে বসেছিল, তারা মনে মনে বলতে লাগল, “এ কে যে পাপও ক্ষমা করে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাহারা তাঁহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, তাহারা মনে মনে বলিতে লাগিল, এ কে যে, পাপ ক্ষমাও করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা যীশুর সংগে খেতে বসেছিল তারা মনে মনে বলতে লাগল, “এ কে, যে পাপও ক্ষমা করে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ঈসার সংগে খেতে বসেছিল তারা মনে মনে বলতে লাগল, “এ কে, যে গুনাহ্‌ও মাফ করে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তাঁর সঙ্গে আহারে বসেছিল, একথা শুনে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল —এ কে যে পাপ পর্যন্ত ক্ষমা করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা তাঁর সঙ্গে খেতে বসেছিল, তারা পরস্পর বলাবলি করতে লাগল, “ইনি কে যে পাপ ক্ষমা করেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যারা তাঁর সঙ্গে খেতে বসেছিল, তারা মনে মনে বলতে লাগল, “এ কে যে পাপও ক্ষমা করে?”