Luke 8:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরেই তিনি ঘোষণা করতে করতে এবং আল্লাহ্‌র রাজ্যের সুসমাচার তবলিগ করতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করতে লাগলেন। আর তাঁর সঙ্গে সেই বারো জন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যীশু ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করতে করতে বিভিন্ন গ্রাম ও নগর পরিক্রমা করতে লাগলেন। সেই বারোজন প্রেরিতশিষ্যও তাঁর সঙ্গে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার পরেই তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন, আর তাঁহার সঙ্গে সেই বারো জন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু গ্রামে ও নগরে নগরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন; তাঁর সঙ্গে ছিলেন সেই বারোজন প্রেরিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এর পরেই তিনি ঘোষণা করতে করতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার জন্য শহরে শহরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করলেন, আর তাঁর সঙ্গে সেই বারো জন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার পরেই তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন, আর তাঁহার সঙ্গে সেই বারো জন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু গ্রামে গ্রামে ও শহরে শহরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। তাঁর সংগে তাঁর বারোজন শিষ্য এবং কয়েকজন স্ত্রীলোকও ছিলেন। এই স্ত্রীলোকেরা মন্দ আত্মার হাত থেকে রেহাই পেয়েছিলেন ও রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এঁরা হলেন মরিয়ম, যাঁকে মগ্‌দলীনী বলা হত ও যাঁর মধ্য থেকে সাতটা মন্দ আত্মা বের হয়ে গিয়েছিল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা গ্রামে গ্রামে ও শহরে শহরে ঘুরে আল্লাহ্‌র রাজ্যের সুসংবাদ তবলিগ করতে লাগলেন। তাঁর সংগে তাঁর বারোজন সাহাবী এবং কয়েকজন স্ত্রীলোকও ছিলেন। এই স্ত্রীলোকেরা ভূতের হাত থেকে রেহাই পেয়েছিলেন ও রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এঁরা হলেন মরিয়ম, যাঁকে মগ্‌দলীনী বলা হত ও যাঁর মধ্য থেকে সাতটা ভূত বের হয়ে গিয়েছিল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনার পরে যীশু বহু গ্রাম ও নগরের মধ্যে দিয়ে যেতে যেতে প্রচার করতে লাগলেন এবং ঐসরাজ্যের শুভ সংবাদ9 সকলের কাছে পৌঁছে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু গ্রামে ও নগরে নগরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন; তাঁর সঙ্গে ছিলেন সেই বারোজন প্রেরিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরেই তিনি ঘোষণা করতে করতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার জন্য শহরে শহরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করলেন, আর তাঁর সঙ্গে সেই বারো জন,