Luke 8:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন তিনি স্বয়ং ও তাঁর সাহাবীরা একখানি নৌকায় উঠলেন। তিনি তাঁদেরকে বললেন, এসো, আমরা হ্রদের ওপারে যাই; তাতে তাঁরা নৌকা খুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন যীশু তাঁর শিষ্যদের বললেন, “চলো আমরা সাগরের ওপারে যাই।” এতে তারা একটি নৌকায় উঠে বসে যাত্রা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক দিন তিনি স্বয়ং ও তাঁহার শিষ্যগণ একখানি নৌকায় উঠিলেন; আর তিনি তাঁহাদিগকে বলিলেন, আইস, আমরা হ্রদের ওপারে যাই; তাহাতে তাঁহারা খুলিয়া দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় একদিন যীশু তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে একটি নৌকায় উঠলেন৷ তিনি তাঁদের বললেন, ‘চল, আমরাহ্রদের ওপারে যাই৷’ তাঁরা রওনা দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এক দিন তিনি ও তাঁর শিষ্যরা একটি নৌকায় উঠলেন; আর তিনি তাঁদের বললেন, “চল আমরা হ্রদের ওপারে যাই” তাতে তাঁরা নৌকার পাল তুলে দিলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদিন তিনি স্বয়ং ও তাঁহার শিষ্যগণ একখানি নৌকায় উঠিলেন; আর তিনি তাঁহাদিগকে বলিলেন, আইস, আমরা হ্রদের ওপারে যাই; তাহাতে তাঁহারা নৌকা খুলিয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন যীশু ও তাঁর শিষ্যরা একটা নৌকায় উঠলেন। তিনি শিষ্যদের বললেন, “চল, আমরা সাগরের ওপারে যাই।” শিষ্যেরা নৌকা ছাড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন ঈসা ও তাঁর সাহাবীরা একটা নৌকায় উঠলেন। তিনি সাহাবীদের বললেন, “চল, আমরা সাগরের ওপারে যাই।” সাহাবীরা নৌকা ছাড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যীশু তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে একটি নৌকাতে উঠে বললেন, চল আমরা হ্রদের ওপারে যাই। তাঁরা তখন নৌকা ছেড়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় একদিন যীশু তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে একটি নৌকায় উঠলেন৷ তিনি তাঁদের বললেন, “চল, আমরা হ্রদের ওপারে যাই৷” তাঁরা রওনা দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দিন তিনি ও তাঁর শিষ্যরা একটি নৌকায় উঠলেন; আর তিনি তাঁদের বললেন, “চল আমরা হ্রদের অন্য পারে যাই” তাতে তাঁরা নৌকার পাল তুলে দিলেন।