Luke 8:36 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা সেই সব ঘটনা দেখেছিল, তারা সেই বদ-রূহে পাওয়া লোকটি কিভাবে সুস্থ হয়েছিল তা তাদেরকে বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যক্ষদর্শীরা সেই ভূতগ্রস্ত ব্যক্তিটি কীভাবে সুস্থ হয়েছে, তা সকলকে বলতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা দেখিয়াছিল, তাহারা সেই ভূতগ্রস্থ কিরূপে সুস্থ হইয়াছিল, তাহা তাহাদিগকে বলিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা এই ঘটনা দেখেছিল তারা ঐ লোকদের কাছে বলল, কেমন করে ঐ ভূতে পাওযা লোকটি সুস্থ হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা দেখেছিল, সেই ভূতে পাওয়া লোকটা কীভাবে সুস্থ হয়েছিল, তা তাদের বলল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা দেখিয়াছিল, তাহারা সেই ভূতগ্রস্ত কিরূপে সুস্থ হইয়াছিল, তাহা তাহাদিগকে বলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সেই ঘটনা দেখেছিল তারা ঐ লোকদের কাছে বলল কেমন করে লোকটা সুস্থ হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সেই ঘটনা দেখেছিল তারা ঐ লোকদের কাছে বলল কেমন করে লোকটা সুস্থ হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপদেবতাগ্রস্ত লোকটি কি ভাবে সুস্থ হয়েছিল, এ ঘটনা যারা দেখেছিল, তারা এদের সেইসব কথা বলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা এই ঘটনা দেখেছিল তারা ঐ লোকদের কাছে বলল, কেমন করে ঐ ভূতে পাওয়া লোকটি সুস্থ হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা দেখেছিল, সেই ভূতগ্রস্ত লোকটা কীভাবে সুস্থ হয়েছিল, তা তাদের বলল।