Luke 8:44 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে পিছনের দিকে এসে তাঁর কাপড়ের প্রান্ত-ভাগটুকু স্পর্শ করলো; আর তৎক্ষণাৎ তার রক্তস্রাব বন্ধ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নারী ভিড়ের মধ্যে যীশুর পিছনে এসে তাঁর পোশাকের আঁচল স্পর্শ করল এবং সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পশ্চাৎ দিকে আসিয়া তাঁহার বস্ত্রের থোপ স্পর্শ করিল; আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বদ্ধ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে যীশুর পেছন দিকে এসে তাঁর পোশাকের ঝালর স্পর্শ করল, সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে পিছন দিকে এসে তাঁর বস্ত্রের থোপ স্পর্শ করলেন; আর সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে পশ্চাৎ দিকে আসিয়া তাঁহার বস্ত্রের থোপ স্পর্শ করিল; আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বন্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে পিছন দিক থেকে যীশুর কাছে এসে তাঁর চাদরের কিনারা ছুঁলো, আর তখনই তার রক্তস্রাব বন্ধ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পিছন দিক থেকে ঈসার কাছে এসে তাঁর চাদরের কিনারা ছুঁলো, আর তখনই তার রক্তস্রাব বন্ধ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নারী ভিড়ের মধ্যে যীশুর পিছনে এসে তাঁর জামার একটি কোণ স্পর্শ করল এবং সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যীশুর পেছন দিকে এসে তাঁর পোশাকের ঝালর স্পর্শ করল, সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাঁর পিছন দিকে এসে তাঁর পোশাকের ঝালর স্পর্শ করল; আর সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল।