Luke 8:49 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কথা বলছেন, এমন সময়ে মজলিস-খানার নেতার বাড়ি থেকে এক জন এসে বললো, আপনার কন্যার মৃত্যু হয়েছে, ওস্তাদকে আর কষ্ট দেবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তখনও কথা বলছেন, এমন সময় সমাজভবনের অধ্যক্ষ যায়ীরের বাড়ি থেকে একজন এসে উপস্থিত হল। সে বলল, “আপনার মেয়ের মৃত্যু হয়েছে। আর গুরুমহাশয়কে বিব্রত করবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কথা কহিতেছেন, এমন সময়ে সমাজাধ্যক্ষের বাটী হইতে এক জন আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কষ্ট দিবেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তখনও কথা বলছেন, এমন সময় সমাজ-গৃহের নেতার বাড়ি থেকে একজন এসে বলল, ‘আপনার মেয়ে মারা গেছে! গুরুকে আর কষ্ট দেবেন না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি কথা বলছেন, এমন সময়ে সমাজগৃহের এক অধ্যক্ষের বাড়ি থেকে এক জন এসে বলল, “আপনার মেয়ের মৃত্যু হয়েছে, গুরুকে আর কষ্ট দেবেন না ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কথা কহিতেছেন, এমন সময়ে সমাজাধ্যক্ষের বাটী হইতে একজন আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কষ্ট দিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তখনও কথা বলছেন এমন সময় সেই সমাজ-ঘরের নেতার বাড়ী থেকে একজন এসে বলল, “আপনার মেয়েটি মারা গেছে; গুরুকে আর কষ্ট দেবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তখনও কথা বলছেন এমন সময় সেই মজলিস-খানার নেতার বাড়ী থেকে একজন এসে বলল, “আপনার মেয়েটি মারা গেছে; ওস্তাদকে আর কষ্ট দেবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যখন কথা বলছিলেন, সেই সময়ে সমাজভবনের অধ্যক্ষের বাড়ি থেকে একজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার কন্যা মারা গেছে, গুরুদেবকে আর কষ্ট দেবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তখনও কথা বলছেন, এমন সময় সমাজ-গৃহের নেতার বাড়ি থেকে একজন এসে বলল, “আপনার মেয়ে মারা গেছে! গুরুকে আর কষ্ট দেবেন না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি কথা বলছেন, এমন দিনের সমাজঘরের এক অধ্যক্ষের বাড়ি থেকে একজন এসে বলল, “আপনার মেয়ের মৃত্যু হয়েছে, গুরুকে আর কষ্ট দেবেন না।”