Luke 8:52 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সকলে তার জন্য কাঁদছিল ও মাতম করছিল। তিনি বললেন, কেঁদো না; সে মারা যায় নি, ঘুমিয়ে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়, সমস্ত লোক মেয়েটির জন্য শোক ও বিলাপ করছিল। যীশু বললেন, “তোমাদের বিলাপ বন্ধ করো। সে মারা যায়নি, ঘুমিয়ে আছে মাত্র।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সকলে তাহার জন্য কাঁদিতেছিল, ও বিলাপ করিতেছিল। তিনি কহিলেন, কাঁদিও না; সে মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে অনেক লোক মেয়েটির জন্য শোক করছিল ও কাঁদছিল৷ যীশু তাদের বললেন, ‘কান্না বন্ধ কর, কারণ ও তো মরে নি, ও ঘুমোচ্ছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সবাই তার জন্য কাঁদছিল, ও দুঃখ করছিল । তিনি বললেন, “কেঁদ না; সে মারা যায়নি, ঘুমিয়ে আছে । “
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সকলে তাহার জন্য কাঁদিতেছিল, ও বিলাপ করিতেছিল। তিনি কহিলেন, কাঁদিও না; সে মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবাই মেয়েটির জন্য কান্নাকাটি ও বিলাপ করছিল। তখন যীশু বললেন, “আর কেঁদো না। মেয়েটি মারা যায় নি, ঘুমাচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবাই মেয়েটির জন্য কান্নাকাটি ও বিলাপ করছিল। তখন ঈসা বললেন, “আর কেঁদো না। মেয়েটি মারা যায় নি, ঘুমাচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলে মেয়েটির জন্য কাঁদছিল ও শোক প্রকাশ করছিল। তিনি তাদের বললেন, কেঁদ না, ও মারা যায়নি, ঘুমোচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে অনেক লোক মেয়েটির জন্য শোক করছিল ও কাঁদছিল৷ যীশু তাদের বললেন, “কান্না বন্ধ কর, কারণ ও তো মরে নি, ও ঘুমোচ্ছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সবাই তার জন্য কাঁদছিল, ও দুঃখ করছিল। তিনি বললেন, “কেঁদ না; সে মারা যায়নি, ঘুমিয়ে আছে।”