Luke 8:56 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তার পিতা-মাতা চমৎকৃত হল, কিন্তু তিনি তাদেরকে হুকুম করলেন, এই ঘটনার কথা কাউকেও বলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বাবা-মা ভীষণ অবাক হয়ে গেল। কিন্তু তিনি এই ঘটনার বিষয়ে কাউকে কিছু বলতে তাদের নিষেধ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে তাহার পিতামাতা চমৎকৃত হইল, কিন্তু তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, এ ঘটনার কথা কাহাকেও বলিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মেয়েটির মা বাবা খুবই অবাক হয়ে গিয়েছিলেন৷ যীশু তাদের বারণ করলেন য়েন তারা এই ঘটনার কথা কাউকে না বলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এসব দেখে তার মা বাবা খুবই আশ্চর্য হল, কিন্তু তিনি তাদের আদেশ দিয়ে বললেন, “এ ঘটনার কথা কাউকে বলো না ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে তাহার পিতামাতা চমৎকৃত হইল, কিন্তু তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, এই ঘটনার কথা কাহাকেও বলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেয়েটির মা-বাবা খুব অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু যীশু তাঁদের বারণ করে দিলেন যেন এই ঘটনার কথা তাঁরা কাউকে না বলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেয়েটির মা-বাবা খুব অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু ঈসা তাঁদের নিষেধ করে দিলেন যেন এই ঘটনার কথা তাঁরা কাউকে না বলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার মা-বাবা বিস্ময়ে একেবারে অভিভূত হয়ে পড়েছিলেন কিন্তু তিনি তাঁদের এই ঘটনার কথা কাউকে বলতে নিষেধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেয়েটির মা বাবা খুবই অবাক হয়ে গিয়েছিলেন৷ যীশু তাদের বারণ করলেন যেন তারা এই ঘটনার কথা কাউকে না বলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এসব দেখে তার মা বাবা খুবই আশ্চর্য্য হল, কিন্তু তিনি তাদের নির্দেশ দিয়ে বললেন, “এ ঘটনার কথা কাউকে বলো না।”