Luke 9:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সেই বারো জনকে একত্রে ডেকে তাঁদেরকে সমস্ত বদ-রূহ্‌র উপরে এবং রোগ ভাল করার জন্য শক্তি ও ক্ষমতা দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু সেই বারোজনকে আহ্বান করে মন্দ-আত্মা তাড়ানোর এবং রোগনিরাময় করার ক্ষমতা ও অধিকার তাদের দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সেই বারো জনকে একত্র ডাকিয়া তাঁহাদিগকে সমস্ত ভূতের উপরে, এবং রোগ ভাল করিবার জন্য, শক্তি ও কর্ত্তৃত্ব দিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু সেই বারোজন প্রেরিতকে ডেকে তাঁদের সব রকমের ভূত তাড়াবার ক্ষমতা ও নানান রোগ ভাল করার ক্ষমতা দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি সেই বারো জনকে একসঙ্গে ডাকলেন ও তাঁদের সমস্ত ভুতের উপরে এবং রোগ ভালো করবার জন্য, শক্তি ও ক্ষমতা দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সেই বারো জনকে একত্রে ডাকিয়া তাঁহাদিগকে সমস্ত ভূতের উপরে, এবং রোগ ভাল করিবার জন্য, শক্তি ও কর্তৃত্ব দিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু সেই বারোজন শিষ্যকে ডেকে একত্র করলেন এবং সব মন্দ আত্মার উপরে ক্ষমতা ও অধিকার দান করলেন। তিনি তাঁদের রোগ ভাল করবার ক্ষমতাও দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা সেই বারোজন সাহাবীকে ডেকে একত্র করলেন এবং সব ভূতের উপরে ক্ষমতা ও অধিকার দান করলেন। তিনি তাঁদের রোগ ভাল করবার ক্ষমতাও দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর বারোজন শিষ্যকে একসঙ্গে ডেকে অপদেবতা বিতাড়ন ও রোগ নিরাময় করার ক্ষমতা তাঁদের দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু সেই বারোজন প্রেরিতকে ডেকে তাঁদের সব রকমের ভূত তাড়াবার ক্ষমতা ও নানান রোগ ভাল করার ক্ষমতা দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সেই বারো জনকে একসঙ্গে ডাকলেন ও তাঁদের সমস্ত ভূতের উপরে এবং রোগ ভালো করবার জন্য, শক্তি ও ক্ষমতা দিলেন;